1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নাসিক ২ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদ প্রার্থীদের মাঠ প্রস্তুতি কুমিল্লা কারাগারের বিরুদ্ধে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ, বাধা দিতে গিয়ে উত্তেজনা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি তৌহিদুর আনোয়ার, বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের গেট বন্ধ: অতিরিক্ত পথ পাড়ি দিয়ে দুর্ভোগে শতাধিক শিক্ষার্থী ময়মনসিংহে ৮ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ রাজশাহীতে টোকেনে তেল দেয়া হচ্ছে নরসিংদীর মনোহরদী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন – জেলা প্রশাসক তেল শেষ’ বললেও গোপনে বিক্রি-ফিলিং স্টেশনগুলোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাহাড় কাটায় অর্ধ লাখ টাকা জরিমানা মাটি কাটায় সাতকানিয়ায় জামায়াত কর্মী মোমেন কে ৫ লাখ টাকার জরিমানা

সেনবাগে রহস্যজনক অগ্নিকাণ্ড! ছরোয়ার মাঝির বাড়ির বিদ্যুৎ মিটারে আগুন-এলাকায় চাঞ্চল্য

  • প্রকাশকাল: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

শনিবার ( ০১ নভেম্বর ) নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের উত্তর কাদরা গ্রামের প্রাইমারি স্কুল সংলগ্ন ডিবি রোডের পূর্বে মোঃ ছরোয়ার মাঝির বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেনবাগ থানায় অভিযোগ দাখিল।

জানা যায়, ছরোয়ার মাঝির বাড়িটি দীর্ঘদিন ধরে কেয়ারটেকার হিসেবে দেখাশোনা করে আসছেন মোঃ হুমায়ুন কবির (৪৫), পিতা দাইমুল্লাহ। তিনি জানান, “৩১ অক্টোবর রাত ১০টার দিকে শরীর অসুস্থ হয়ে ফকিরহাটের এক ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়েছিলাম। পরের দিন সকালে প্রতিবেশীরা ফোন করে জানায়, বাড়ির বিদ্যুৎ মিটারে আগুন লেগে পুড়ে গেছে।”

তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন, মিটার সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং ঘরের তালা ভাঙা, তবে ঘরের ভেতর কোনো মালামাল চুরি হয়নি। আশপাশের লোকজনদের জিজ্ঞাসা করেও কেউ ঘটনার সাথে জড়িতদের সম্পর্কে কিছু বলতে পারেনি।

এ বিষয়ে হুমায়ুন কবির সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, “অজ্ঞাত কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়ে পালিয়ে গেছে বলে আমার ধারণা।”

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক মোঃ ছরোয়ার মাঝি বর্তমানে বাইরে থাকেন, বাড়িটি বহুদিন যাবত ফাঁকা পড়ে ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ও সন্দেহের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ