1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
মাদক যুব সমাজকে ধ্বংস করে,,, যুবদল কর্মী সাদ্দাম অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা! কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন। ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আপেল, সম্পাদক শাহাদাৎ বাবু জাগো নারী ফাউন্ডেশনের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী উৎসব ও পান্তা ইলিশের আয়োজন ওয়ার্ল্ড ভিশনের সাথে হলোখানা ইউনিয়নের ষ্টেন্ডিং কমিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত ভাঙ্গা-বরিশাল-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক চার লেনের দাবিতে আমতলীতে ৮ ঘণ্টার গণঅনশন ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি , হত্যা করে শাণে রেসালাতের বিরুদ্ধে বিদ্বেষমূলক অবমাননা কখনোই বন্ধ করা যায় নাই যাবে না। আল্লামা ইমাম হায়াত

গফরগাঁওয়ে আব্দুর রহমান খান ছাত্র কাফেলার বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

মকবুক হোসেন, স্টাফ রিপোটার

ময়মনসিংহের গফরগাঁওয়ে আব্দুর রহমান খান ছাত্র কাফেলার উদ্যোগে বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মোঃ নুরুজ্জামান খান রানা’র সার্বিক তত্ত্বাবধানে এবং ঘাগড়া পোড়াবাড়ীয়া আব্দুর রহমান খান ইসলামিয়া মাদরাসার মুহতামিম মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী) সভাপতিত্বে মাদ্রাসার প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মোট ৭টি বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠানটি স্পন্সর করছেন “পিবাড়ীয়া গ্রুপ “। এ প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। গ্রুপভিত্তিক বিচারক হিসেবে ছিলেন মাদ্রাসার সকল শিক্ষকগণ।
এছাড়াও অভিভাবক সম্মেলন ও বদরী কাফেলার পুনর্মিলনী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অভিভাবকবৃন্দ এবং মাদরাসা-মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বশীলগণ আন্তরিক অভিমত ও মূল্যবান পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতি মুফতি মোস্তাফিজুর রহমান (চরবহুলী) বলেন, এই প্রতিযোগিতা মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞান, চিন্তাশক্তি এবং সৃজনশীলতা প্রকাশের সুযোগ পায়।
তিনি উক্ত মাদরাসার শিক্ষা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, কমিটির দায়িত্ব, ছাত্রদের পড়ালেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঈমানদীপ্ত দিকনির্দেশনা প্রদান করেন।
শেষে পুরস্কার বিতরণ পর্বে বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিকে
কেন্দ্রীয় বেফাক পরীক্ষায় কৃতিত্ব উক্ত
মাদরাসার তিনজন মেধাবী ছাত্র বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় স্থান অর্জন করায় এই কৃতিত্বকে সম্মান জানাতে মাদরাসার পক্ষ থেকে যথাক্রমে নগদ ১০,০০০/- ও ৫,০০০/- টাকা এবং বোর্ডের পক্ষ থেকে এককালীন বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিচারকমণ্ডলী, মাদরাসার শিক্ষকমন্ডলী, মাদ্রাসা–মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, সুধীজনসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ