1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুল শিক্ষক মোবারক রতনপুরকে মাদক মুক্ত করতে যুবকদের সংগ্রাম নরসিংদীর বেলাব উপজেলায় ইন্টারনেট সংযোগ নামে অনিয়ম পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্যসচি ড. খোকন হোসেন। নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী পাঁচবিবিতে গরু-ছাগলের খাদ্য বিতরণ ডুমুরিয়ার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান: নতুন ভবন তালাবদ্ধ

লাকসামে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশকাল: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কৃষি ও গ্রামীণ উন্নয়নের মাধ্যমে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় লাকসামে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) লাকসাম উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লাকসামের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান।
লাকসাম উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা ভূইয়া মুহাম্মদ শাহিনুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহমদ আলী।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল আমিন নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষকদের সচেতনতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, কৃষিজমিতে অবৈধভাবে টপসয়েল কাটার প্রবণতা রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
প্রধান অতিথি মোঃ মিজানুর রহমান কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার ওপর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কৃষিকে আধুনিক ও লাভজনক খাতে পরিণত করতে সরকারের পাশাপাশি কৃষক ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত প্রায় ৬০ জন কৃষক-কৃষাণী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কংগ্রেসে অংশগ্রহণকারীরা কৃষি খাতের উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার বিষয়ে মতামত প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ