1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. : notespanel :
  4. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
পাঁচবিবিতে সিধ কেটে গরু চুরি আমতলীতে সড়ক দূর্টনায় বিমান বাহিনীর এক সাবেক সদস্য নিহত চমকের দলবদ্ধতা নিরসনে ১৪ হাজার ২৭৭ কোটি বরাদ্দ দিয়েছে-ডাক্তার সাহাদাত বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত ধর্মীয় সাইনবোর্ডের আড়ালে অবৈধ ড্রেজিং: বন্ধের পরও আবার শুরু ফসলি জমি কাটা হলদিয়া ইউনিয়নে পরিবর্তনের প্রত্যাশায় চেয়ারম্যান পদে লড়ছেন যুবদল নেতা মতিউর রহমান (টুকু) কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা. ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে মানবিক সরকারের ভাবনা বনাম নৈরাজ্যর গভীরের বাস্তবতা(ডিপষ্ট্যাট)

পাঁচবিবিতে সিধ কেটে গরু চুরি

  • প্রকাশকাল: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: ২৯ এপ্রিল/২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ভীমপুর গ্রামের (বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজমুল হকের এক বাড়ি পরেই) মোঃ আফজাল হোসেনের গোয়ালঘরে সিধ কেটে ৪’টি গরু চুরি হয়েছে। বুধবার রাতে আফজালের ইটের তৈরি গোয়াল ঘরের দেওয়াল ভেঙ্গে চোরেরা বিদেশি জাতের ৩’টি গাভী ও একটি দুধের বাছুর চুরি করে নিয়ে যায় চোরেরা। গরুগুলোর মধ্যে একটি গাভী দুধ দিলেও অপর ২’টি গাভী কিছুদিন পরেই বাছুর প্রসব করত বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার। গরু ৪’টির বর্তমান বাজার দর প্রায় ৭’ লক্ষ টাকা হবে বলেও জানায় আফজালের পরিবার।

আফজাল হোসেনের বড় বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে রাত ৩’টার সময় ঘুম ভেঙে যায়। টিউবওয়েল পারে যেতেই দেখা যায় গোয়ালঘরের দেওয়াল অনেক ক্ষানি ভাঙ্গা এবং একটি গরুও নেই। এসময় বাড়ির সকলকে ঘুম থেকে জাগায় এবং গরুগুলো চোর চুরি করে নিয়ে যায় বিষয়টি অবহিত করি। আফজাল হোসেন বলেন, আজ রাতে যখন ঝড়বৃষ্টি তখন বাড়ির বারান্দায় বসেই ছিলাম। ঝড়বৃষ্টি থেমে গেলে ঘুমিয়ে পড়লে চোরেরা এসময় হয়ত আমার গোয়ালঘরের দেওয়াল ভেঙ্গে গরু ৪’টি চুরি করে নিয়ে যায়। গরুগুলো চুরি হওয়ায় আমার সংসারের অনেক ক্ষতি হয়েছে বলেও জানান।

আফজালের পরিবার আরো বলেন, সংসারের কিছু জিনিস বিক্রয় করে এবং বিভিন্ন এনজিও থেকে ঋণ করে গরুগুলো লালন পালন করা হতো। চোরেরা আমাদের পরিবারকে অনেক ক্ষতির মুখে ঠেলে দিল।

গরু চুরির বিষয়টি রাতেই থানা ওসি হাফিজ মোঃ রায়হানকে অবহিত করেছেন বলে, জানান চেয়ারম্যান নাজমুল হক। চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা করবে একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকেও বিভিন্ন স্থানে অনুসন্ধান ও খোঁজখবর নিতে বলেন, থানার ওসি মহদোয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ