1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুল শিক্ষক মোবারক রতনপুরকে মাদক মুক্ত করতে যুবকদের সংগ্রাম নরসিংদীর বেলাব উপজেলায় ইন্টারনেট সংযোগ নামে অনিয়ম পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্যসচি ড. খোকন হোসেন। নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী পাঁচবিবিতে গরু-ছাগলের খাদ্য বিতরণ ডুমুরিয়ার টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান: নতুন ভবন তালাবদ্ধ

ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৪, আশঙ্কাজনক ৩ জন রেফার্ড

  • প্রকাশকাল: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও
২৯ এপ্রিল, ২০২৬
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের রেডিও সেন্টার সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন।
দ্রুতগতিতে আসা দুটি মোটরসাইকেলের সরাসরি ধাক্কায় আরোহীরা ছিটকে পড়ে গুরুতর জখম হন। বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন।
দুর্ঘটনায় আহতরা হলেন— নিমাই সরকার (২০), পিতা জিতেন সরকার, গ্রাম সেনপাড়া, সালন্দর ইউনিয়ন; মাহফুজ (১৮), পিতা আব্দুর রহিম, গ্রাম ফাড়াবাড়ি, আকচা ইউনিয়ন; আপন সেন (১৮), পিতা রণজিৎ সেন, গ্রাম সেনপাড়া, সালন্দর ইউনিয়ন; এবং রেজওয়ান (৩২), স্বামী শামীম হোসেন, গ্রাম দক্ষিণ বটিনা বৈকন্ঠপুর, আকচা ইউনিয়ন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নিমাই সরকারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং মাহফুজকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনের চিকিৎসা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চলছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ