1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ছাদেকুল হক ছাদির! চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষিত ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত “গণমাধ্যমের স্বাধীনতা বনাম জবাবদিহিতা : বাংলাদেশের বাস্তবতা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। মুগদায় প্রকাশ্যে এক যুবকে এলোপাতাড়ি কুপিয়ে জখম: মোবাইল ও মানিব্যাগ লুট টাকার অভাবে চিকিৎসা থেমে আছে মাথায় টিউমা আক্রান্ত জয়নাল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গড়েয়া ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি মোঃ খুরশীদ আলম সরকার মনোনীত সাঁওতাল শিশুদের বিদ্যালয়ে ভর্তি না করার অভিযোগ রায়পুরা থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার, নরসিংদী চুরখাইয়ে আব্দুল বারেক এর জমি আত্মসাতের অভিযোগ, ক্ষমতার দাপটে গ্রাম্য সালিশে হাজির হননি- ফরহাদ কাজী দিনাজপুর বীরগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জাল হোসেন

সূর্যগিরি আশ্রম শাখার প্রকাশিত ‘ভক্তি’ স্মরনিকা বই প্রদান

  • প্রকাশকাল: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
সূর্যগিরি আশ্রমের প্রকাশনায় ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সহযোগীতায় সূর্যগিরি আশ্রম পরিচালনা কমিটি কেন্দ্রীয় পর্ষদের তত্ত্বাবধানে ‘ভক্তি’ নামক স্মরণিকার ২য় প্রকাশনা গত ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে প্রকাশিত হয়েছে। উক্ত ভক্তি স্মরণিকা প্রদান করা হয় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরীকে।

তিনি বলেন- সর্ব ধর্মের মানুষের বাণী ও জ্ঞান চর্চার সমন্বয়ে সূর্যগিরি আশ্রমের প্রকাশিত ভক্তি স্মরণিকা নিঃসন্দেহে সকলের কাছে গ্রহনীয়। সূর্যগিরি আশ্রম বর্তমান অস্থিতিশীল সমাজে অসাম্প্রদায়িকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মানব হিতকর কল্যাণমূলক কাজে এই আশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যা তাদের প্রকাশিত স্মরণিকার এ্যালবামে ফুটে উঠেছে। তিনি এই প্রকাশনার সাথে জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

বই প্রদান অনুষ্ঠানে সংগঠনের পক্ষ হতে বই প্রদান করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী, সূর্যগিরি আশ্রমের উপদেষ্টা লায়ন পণ্ডিত তরুণ কুমার আচার্য, সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক টিটু চৌধুরী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ