1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ​ ডেমরায় টিআই সুলতানের ‘মাসোয়ারা মিশন’: বাস, ট্রাক ও স-মিলে বেপরোয়া চাঁদাবাজির খতিয়ান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: কোম্পানীগঞ্জে তিনজনের জেল-জরিমানা মনোহরদীতে তিন মামলার পরোয়ানাভুক্ত কুখ্যাত নয়ন ডাকাত নোয়াখালীর সেনবাগ থেকে গ্রেফতার সাংবাদিকদের অধিকার, প্রশিক্ষণ ও মানবিক কল্যাণে এক নিরলস যোদ্ধা-দেলোয়ার হোসেন নবীনগরে বিবাহিত নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগতদন্ত সাপেক্ষে বিচারের দাবি AJFB Star Award-2026 সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম শরীফ রামদাস বিলে ৯৪৬ মিটার আরসিসি সড়ক নির্মাণকাজ পরিদর্শনে এমপি ডা. মিজানুর রহমান, দ্রুত বাস্তবায়নের নির্দেশ ময়মনসিংহের ভালুকায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিরের খামার পরিদর্শন পানছড়িতে গুলিতে নিহত তিন যুবকের একজনের পরিচয় মিলল, দুই মরদেহ এখনো মর্গে এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে দিনাজপুরে পুলিশ সুপারের সঙ্গে রাজনৈতিক নেতাদের মতবিনিময়

  • প্রকাশকাল: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

গোকুল চন্দ্র রায়, দিনাজপুর প্রতিনিধিঃ

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের লক্ষ্যে দিনাজপুরে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।

সভায় পুলিশ সুপার বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। পূজাকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে থাকবে। তবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন।

রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পূজার সময় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং যেকোনো বিভ্রান্তিকর তথ্য বা গুজব প্রতিরোধে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ