1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াতের মতবিনিময় ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে লিখিত পরীক্ষা সম্পন্ন মেহেরপুরে বিতর্কিত, নরসিংদীতে এসেও একই অভিযোগে অভিযুক্ত ডা. বুলবুল কবির মুক্তাগাছায় সিংড়ার খাল পুনঃখনন প্রকল্প কর্মসূচি পরিদর্শনে জেলা প্রশাসক সোহেল রানার পরামর্শে এগিয়ে যাচ্ছে মানব কল্যাণ সংগঠন ইসলামী দল নেজামে ইসলাম পার্টির আমিরের মৃত্যু কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কড়া নজরদারি, জিরো টলারেন্সে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান দমন খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগলোগাংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও টিন বিতরণ নতুন কমিটি গঠন: সালন্দর চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুল, সম্পাদক শরিফুজ্জামান কুড়িগ্রামে খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন করবেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

ডাকসু নির্বাচন ২০২৫ জাতীয় ছাত্র সমাজের প্যানেল জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী

  • প্রকাশকাল: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

বিশেষ প্রতিবেদকঃ
ডাকসু নির্বাচন ২০২৫ জাতীয় ছাত্র সমাজের প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন সহ সাধারণ সম্পাদক ( এজিএস) পদে লড়ছেন হাজী মুহাম্মদ মহসীন হলের পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী মুস্তাকিম বিল্লাহ রাকিব ব্যালট নং- ২২ সমাজসেবা সম্পাদক পদে লড়ছেন কবি জসিমুদ্দিন হলের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী নাজমুুল আলিফ ব্যালট নং- ১৩ ও সদস্য পদে নির্বাচন করছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান রাহাত ব্যালট নং- ৭৩ পুরো প্যানেল আাগামী ৯ সেপ্টেম্বরে ডাকসুর নির্বাচনে জয়ী হওয়ার আশাবাদী।

বাংলাদেশ জাতীয় পার্টি ( বিজেপি) এর ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের ঢাকা বিশ্ববিদ্যায়ের আহবয়ক মো: আসিফুজ্জামান অর্পন গনমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন একটি ছাত্র সংগঠন কিংবা একটি শিক্ষার্থী প্যানেল এককভাবে কখনও ঢাকা বিশ্ববিদ্যালয় কে শতভাগ শিক্ষার্থীবান্ধব করতে পারে না।

এর জন্য প্রয়োজন সংগঠনিক ঐক্য বা প্যানেল সাদাকে সাদা আর কালোকে কালো বলতে পারার অকুতোভয় মানসিকতা আর ঢাবি শিক্ষার্থীদের স্বার্থকে সবকিছুর উপরে প্রাধান্য দেয়ার সদিচ্ছা এবং ঢাবির সকল সাধারণ শিক্ষার্থীর স্বতঃস্ফুর্ত সহযোগিতা।
আমাদের সেই অকুতোভয় মানসিকতা ও সদিচ্ছা আছে। ঢাবির সকল শিক্ষার্থীর স্বতঃস্ফুর্ত সহযোগিতাটাই শুধু আমরা চাই। আমরা একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে চাই। তাই আমরা জাতীয় ছাত্র সমাজের প্যানেল ডাকসুর ২০২৫ এর নির্বাচনে জয়যুক্ত হবো বলে ১০০% আশারাখি।

আমরা বিদ্যালয় এলাকা বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে কাজ করবো। লেখাপড়ার পাশাপাশি হলে যেন সুস্বাস্থ্য এবং সুশৃংখল থাকতে পারে শিক্ষার্থীরা সেদিকে বিশেষ নজর দিবো, মাদক মুক্ত ক্যাম্পাস গড়ে তুলবো, সংস্কৃতি চর্চার মাধ্যমে সুন্দর একটি পরিবেশ তৈরি করবো।

তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন। এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। আর সদস্যপদে সবচেয়ে বেশি ২১৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এবারের ডাকসু নির্বাচনে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ আলাদা আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থী ছাত্রসংগঠনগুলো দুটি প্যানেলে নির্বাচন করছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে মোট প্যানেল ১০টির মতো নিবার্চনে অংশ নিবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ