1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

বাবা চাইতেন না আমি নায়িকা হই: ঋতুপর্ণা

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

২৯ আগস্ট ওপার বাংলার প্রেক্ষাগৃহে আসছে অনিলাভ চ্যাটার্জির নতুন ছবি ‘বেলা’। ছবির প্রধান চরিত্রে আছেন নন্দিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বেলা দে নামের এক সংগ্রামী নারীকে নিয়েই সিনেমার গল্পপট; আর সেই চরিত্রেই দেখা যাবে ঋতুপর্ণাকে। নায়িকা জানালেন, সেই বেলার জীবনের সঙ্গে মিলে গেছে তার নিজেরও জীবন।
সমাজের বাধা ভেঙে নিজের জায়গা তৈরি করেন বেলা, আর একইভাবে নাকি বাস্তব জীবনে ঋতুপর্ণাকেও পেরোতে হয়েছে অনেক লড়াই। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এসবই জানালেন নায়িকা।

ঋতুপর্ণা জানান, তার পরিবারের প্রায় সবাই সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। সেখানে পরিবারের মেয়ে অভিনেত্রী হবে, তা চাননি ঋতুপর্ণার বাবা।

ঋতুপর্ণা বলেন, “অনেক লড়াই করতে হয়েছে আমাকে। প্রযোজকরা ফোন করতেন। বাবা ফোন তুলে বলে দিতেন, ‘না, আমার মেয়ের কোনো আগ্রহ নেই সিনেমায়। এখানে আর ফোন করবেন না’।
উনি চাইতেন আমিও আইএএস, আইএফএস অফিসার হই।”
তবে এ ক্ষেত্রে তার মা অনেকাংশে সাহায্য করেছিলেন বলে জানান ঋতুপর্ণা; এখানেও বেলার জীবনের সঙ্গে অনেক মিল রয়েছে ঋতুপর্ণার।

যেমন বেলার মা চেয়েছিলেন মেয়ে প্রতিষ্ঠিত হোক, তেমনই ঋতুপর্ণার মা-ও তাকে সাহস জুগিয়েছেন। তবে ‘বেলা’ ছবির শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন ঋতুপর্ণার মা। শুটিং আর হাসপাতালে ছোটাছুটি—দুই সামলাতে হয়েছে অভিনেত্রীকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ