1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা “জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ত্রিশালে শান্তিপূর্ণভাবে শুরু এসএসসি পরীক্ষা, প্রথম দিনেই অনুপস্থিত ৮৭ বিনা উস্কানিতে ছাত্রদলের উপর শিবিরের সন্ত্রাসীদের হামলা

বনজ কুমারের মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস

  • প্রকাশকাল: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ এবং তা প্রচারের অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সাবেক প্রধান বনজ কুমার মজুমদারের দায়ের করা মামলায় সাংবাদিক ইলিয়াস হোসেনকে খালাস দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলম এই খালাসের এ রায় ঘোষণা করেছেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মোহাম্মদ জুয়েল মিয়া জানান, মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ছিল। কিন্তু আজ কোনো সাক্ষী না আসায় আদালতে সাক্ষ্য ঘোষণা সমাপ্ত করে খালাসের রায় ঘোষণা করেন। এ মামলায় এর আগে ১৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ করা এবং তা প্রচারের অভিযোগে ২০২২ সালের গত ২৭ সেপ্টেম্বর বনজ কুমার মজুমদারের পক্ষে ধানমন্ডি থানায় অভিযোগ দায়ের করেন পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়েছে।

২০২৩ সালের ৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. রবিউল ইসলাম ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অপর তিনজন হলেন-সাবেক এসপি বাবুল আক্তার, তার বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া এবং ভাই মো. হাবিবুর রহমান লাবু।

২০২৩ সালের ২৫ জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক জুলফিকার হায়াত অভিযোগপত্র আমলে নিয়ে বাবুল আক্তার ও তার বাবাকে মামলা থেকে অব্যাহতি দেন। ইলিয়াস হোসেন ও বাবুলের ভাই মো. হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে অভিযোগপত্র আমলে গ্রহণ করেন। ‎২০২৪ সালের ১৮ জানুয়ারি বাবুলের ভাই মো. হাবিবুর রহমান লাবুকে অব্যাহতি দেন ও ইলিয়াস হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার বলার বিচার শুরু করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ