1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

আমার ট্রেনিংয়ের দরকার আছে: সারিকা সাবাহ

  • প্রকাশকাল: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ছোট পর্দার এখনকার সময়ের জনপ্রিয় মুখ সারিকা সাবাহ। বিজ্ঞাপন থেকে শুরু করেছিলেন ক্যারিয়ার; এরপর বেশ কিছু নাটক-ওয়েব সিরিজে কাজ করে অল্প সময়েই দর্শকের নজর কেড়েছেন এই অভিনেত্রী। সে থেকে একের পর এক গল্পও নির্ভর নাটকে কাজ করতে শুরু করেন তিনি।

এদিকে সময়ের সঙ্গে সঙ্গে কাজের ব্যস্ততাও বাড়তে থাকে সারিকার। নির্মাতাদেরও পছন্দের মুখ ওঠেন এই অভিনেত্রী। কিন্তু মাঝে কিছুটা সময় অভিনয় থেকে বিরতি নেন অভিনেত্রী। জানান, নিজেকে ফিট রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন সারিকা। তার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। সেখানে অভিনেত্রীকে নিজের আগামী কাজ নিয়ে নানা পরিকল্পনার কথা বলতে শোনা যায়।

সারিকা মনে করেন, ‘তার এখন ভালো গল্পে কাজ করা উচিৎ, তাই নিজেকে খানিকটা ঝালিয়েও নিতে চান অভিনেত্রী; বিশেষ করে চলচ্চিত্রে কাজের জন্য নিজেকে উপযোগী করাটা জরুরি বলেও মনে করেন।’

সারিকা বলেন, ‘আমি ভালো গল্পে কাজ করতে চাই। আমি এতদিন আমার অভিনয় দক্ষতা যেমন দেখাতে পারিনি, চর্চা হয়নি, সেটা নিয়ে কাজ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমার ট্রেনিং এরও দরকার আছে।’

চলচ্চিত্রে কাজের উদাহরণ টেনে অভিনেএী বলেন, ‘আমি যদি এখন কোনো চলচ্চিত্রে কোনো চরিত্র পাই, ওইটা নিয়ে একটু ট্রেনিং নিতে চাই। ওইভাবেই একটু সময় নিয়েই কাজটা করতে চাই।’

অভিনেত্রী এও জানান, আগে যেমন কল পেলেই কাজ শুরু করে দিতেন, কিন্তু তা করবেন না। সময় নিয়ে বসে, ভেবে এরপর চিন্তা করবেন সারিকা।

এদিকে গত ১৫ আগস্ট ওটিটিতে মুক্তি পেয়েছে সৈয়দ আহমেদ শাওকীর ওয়েব সিরিজ ‘গুলমোহর’। বিগ বাজেটের ফ্যামিলি ড্রামা-মিস্ট্রি ভিত্তিক এই সিরিজটিতে অভিনয় করেছেন সারিকা সাবাহ; সেখানে তাকে দেখা গেছে অন্য রূপে; যা মন কেড়েছে দর্শকের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ