1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে ফ্রেশ বাজারের নৌকা ভ্রমণ ও মিলনমেলা ‘পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, বিএনপি জেলা পরিষদ’—সারজিস আলম ‎গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত, ১৫ পরিবারকে প্রশাসনের সহায়তা সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, ছড়াকার, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা ও সাহিত্যচিন্তক মাধুরী ব্যানার্জীর লেখা অনুগল্প : “মুখোশের আড়ালে” হ্নীলায় শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ বাইশ মৌজা গরুর বাজারে চুরির অভিযোগে যুবক আটক! ১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ১৮ বোতল এসকাফ সিরাপ ও মোটরসাইসহ আটক ১ নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আজ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

বিদেশে মুক্তি পাওয়া ‘বাড়ির নাম শাহানা’ এবার দেশের প্রেক্ষাগৃহে

  • প্রকাশকাল: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

গুপী বাঘা প্রোডাকশনস লিমিটেড ও কমলা কালেক্টিভের প্রযোজনায় এবং লীসা গাজীর পরিচালনায় দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘বাড়ির নাম শাহানা’। গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে সূত্রে জানা গেছে।

গুপী বাঘা প্রোডাকশনস তাদের অফিসিয়াল পেজে একটি পোস্টে জানিয়েছে, সিনেমাটি শিগগিরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এর আগে এ সিনেমাটি লন্ডন, শিকাগো, মেলবোর্ন, বার্মিংহাম, রোম ও মুম্বাইয়ে প্রদর্শিত হয়েছে।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত এ সিনেমাটি নব্বইয়ের দশকের বাংলাদেশের এক রক্ষণশীল পরিবারের এক নারীর বেঁচে থাকার কাহিনি। এ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র দীপা, যে কোনোভাবেই চায় না বিচ্ছেদের পর পরিবার বা সমাজ তার জীবনকে নিয়ন্ত্রণ করুক। কিন্তু রক্ষণশীল শহরে বড় হওয়ার পরও দীপা সমাজের কূপমণ্ডকতা পুরোপুরি অস্বীকার করে নিজের মতো করে বেঁচে থাকতে চায়।—এমনই গল্প উঠে এসেছে ‘বাড়ির নাম শাহানা’ সিনেমায়।

‘বাড়ির নাম শাহানা’ সিনেমার বেশিরভাগ চিত্রগ্রহণ করা হয়েছে বাংলাদেশের একটি মফস্বল শহরে। কিছু অংশের শুটিং হয়েছে যুক্তরাজ্যে। গল্পের সময় ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখেই সিনেমাটি ডাবিং ছাড়াই অন-লোকেশন সাউন্ডে নির্মিত হয়েছে বলে জানানো হয়।

‘বাড়ির নাম শাহানা’ সিনেমা প্রসঙ্গে পরিচালক লীসা গাজী বলেন, আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘বাড়ির নাম শাহানা’ সিনেমাপ্রেমী দর্শকদের সামনে আনার সুযোগ পেয়ে আমি আপ্লুত এবং গভীরভাবে কৃতজ্ঞ।

এ নির্মাতা বলেন, এ সিনেমার গল্প বাস্তব ঘটনার প্রতিচ্ছবি, যেখানে ভালো ও মন্দের সরল সংজ্ঞার বাইরে গিয়ে আমি আমাদের অতি চেনা জগতের একজন সাধারণ নারীর গল্প বলেছি।

লীসা গাজী বলেন, ‘বাড়ির নাম শাহানা’ বিষণ্ণ করা সিনেমা না। বরং জীবনের জয়গানে মুখর। আমাদের একমাত্র চাওয়া দর্শকরা সপরিবার এবং সবান্ধব এসে সিনেমাটি দেখুন। তাদের রায় শোনার জন্য আমরা অধীর আগ্রহে দিন গুনছি।

এ সিনেমাটিতে দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা। নির্মাতা লীসা গাজীর সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্যও করেছেন অভিনেত্রী। এ ছাড়া আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ