1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব পরিবেশ দিবসে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নরসিংদীর শিবপুর পুটিয়া ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ছাদেকুল হক ছাদির! চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষিত ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত “গণমাধ্যমের স্বাধীনতা বনাম জবাবদিহিতা : বাংলাদেশের বাস্তবতা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। মুগদায় প্রকাশ্যে এক যুবকে এলোপাতাড়ি কুপিয়ে জখম: মোবাইল ও মানিব্যাগ লুট টাকার অভাবে চিকিৎসা থেমে আছে মাথায় টিউমা আক্রান্ত জয়নাল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গড়েয়া ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি মোঃ খুরশীদ আলম সরকার মনোনীত সাঁওতাল শিশুদের বিদ্যালয়ে ভর্তি না করার অভিযোগ রায়পুরা থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার, নরসিংদী

এবার অজয়ের নায়িকা হচ্ছেন এশা গুপ্তা

  • প্রকাশকাল: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বলিউড অভিনেত্রী এশা গুপ্তা ফিরছেন বড় পর্দায়। বহুল প্রতীক্ষিত কমেডি ছবি ‘ধামাল ৪’-এ দেখা যাবে তাকে। ইন্দ্রকুমার পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে থাকছেন সুপারস্টার অজয় দেবগন। খবর: বলিউড হাঙ্গামা

সূত্র জানিয়েছে, এ মাসের শেষদিকেই শুটিং শুরু করবেন এশা। এতে তার সঙ্গে থাকছেন জনপ্রিয় অভিনেতা রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি, রবি কিষান ও সঞ্জয় মিশ্রা। গ্ল্যামার আর কমেডির মিশেলে এ অভিনেত্রীর চরিত্র হবে সিনেমার অন্যতম আকর্ষণ। এর আগে ‘ধামাল ৩’-এ দেখা গিয়েছিল তাকে। তবে নতুন কিস্তিতে তার ভূমিকাকে আরও বড় করা হয়েছে।

জানা গেছে, এশার চরিত্র এবার শুধু গ্ল্যামারাস উপস্থিতি নয়, বরং গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। বিশেষ করে অজয় দেবগনের সঙ্গে তার রসায়ন সিনেমায় বাড়তি মাত্রা যোগ করবে। সম্প্রতি হানি সিংয়ের সঙ্গে ‘ব্রাউন আইজ ওয়ালি’ এবং জুবিন নটিয়ালের সঙ্গে ‘ইশক মেরা’ মিউজিক ভিডিওতে অভিনয় করে আলোচনায় ছিলেন এশা।

এবার ‘ধামাল ৪’ সিনেমার মাধ্যমে কমেডি ঘরানায় তিনি নতুন করে জায়গা করে নিতে চলেছেন তিনি। এশাকে শেষবার ববি দেওলের সঙ্গে ‘এক বদনাম আশ্রম পার্ট ৩’-তে দেখা গিয়েছিল। তিনি ‘ওয়ান ডে: জাস্টিস ডেলিভার্ড’-এ ডিসিপি লক্ষ্মী রাঠির চরিত্রেও অভিনয় করেন। তবে ব্যস্ততা রয়েছে মডেলিং এবং বিভিন্ন বিজ্ঞাপন নিয়েও। ‘ধামাল ৪’ সিনেমাটি আগামী বছর অর্থাৎ ২০২৬-এর ঈদে মুক্তি পাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ