1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
মুগদায় প্রকাশ্যে এক যুবকে এলোপাতাড়ি কুপিয়ে জখম: মোবাইল ও মানিব্যাগ লুট টাকার অভাবে চিকিৎসা থেমে আছে মাথায় টিউমা আক্রান্ত জয়নাল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গড়েয়া ফাজিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি মোঃ খুরশীদ আলম সরকার মনোনীত সাঁওতাল শিশুদের বিদ্যালয়ে ভর্তি না করার অভিযোগ রায়পুরা থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার, নরসিংদী চুরখাইয়ে আব্দুল বারেক এর জমি আত্মসাতের অভিযোগ, ক্ষমতার দাপটে গ্রাম্য সালিশে হাজির হননি- ফরহাদ কাজী দিনাজপুর বীরগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জাল হোসেন ৬ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ, ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মাদক সেবন, হাতেনাতে আটক ১ তানোরে ডাকঘর কর্মীদের মানববন্ধন, ইউএনওর কাছে স্মারকলিপি নবীনগর-মহেশ রোডে মরণফাঁদ,অটোরিকশা উল্টে এইচএসসি পরীক্ষার্থীসহ আহত!

মুগদায় প্রকাশ্যে এক যুবকে এলোপাতাড়ি কুপিয়ে জখম: মোবাইল ও মানিব্যাগ লুট

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

এম রাসেল সরকার;
​রাজধানীর মুগদা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান ফটকের অদূরে এক যুবককে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে একদল ছিনতাইকারী। আহত যুবক ওই হাসপাতালেরই এমআরআই শাখার প্রধান টেকনিশিয়ান হিসেবে কর্মরত।

​বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের সামনে বিশ্বরোড এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। ​আহত যুবকের নাম মামুন মোল্লা (৩০)।

বর্তমানে তিনি মুগদা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক না হলেও শরীর ও হাত-পায়ে মারাত্মক জখম রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। সূত্রে জানা যায়, বুধবার রাতে ডিউটি শেষে হাসপাতাল থেকে বের হয়ে বিশ্বরোডের দিকে যান মামুন মোল্লা।

এ সময় একটি ইজিবাইকে করে আসা একদল ছিনতাইকারী আকস্মিকভাবে তার গতিপথ রোধ করে। মামুন বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা ধারালো চাপাতি বের করে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।
​রক্তাক্ত অবস্থায় মামুন মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তার কাছে থাকা মানিব্যাগ, নগদ টাকা ও মুঠোফোন (মোবাইল) ছিনিয়ে নিয়ে দ্রুত ইজিবাইকযোগে পালিয়ে যায়। পরে উপস্থিত পথচারী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত মুগদা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

​ঘটনার পর মুগদা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, মামুনের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হলেও সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। ​হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ভুক্তভোগী মামুন মোল্লার সঙ্গে বিস্তারিত কথা বলা সম্ভব না হলেও, ঘটনার পরপরই তিনি সহকর্মীদের জানান, তিনি হাসপাতাল থেকে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলো। হঠাৎ ইজিবাইক থেকে ৩-৪ জন নেমে তাকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই তার মোবাইল আর মানিব্যাগ টান দেয়। তিনি হাত দিয়ে ধরে রাখলে একজন সরাসরি চাপাতি দিয়ে কোপাতে শুরু করে।”

​মামুনের এক সহকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাসপাতালের মতো একটি জনাকীর্ণ সরকারি প্রতিষ্ঠানের সামনে যদি রাত সাড়ে ৮টায় একজন হাসপাতালের কর্মচারী এভাবে ছিনতাইকারীর কবলে পড়েন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি।”

​এ বিষয়ে জানতে চাইলে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পাওয়ার পরপরই হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।

​প্রাথমিকভাবে এটি একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কাজ বলে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগীর পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার প্রক্রিয়া চলছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ইজিবাইকটি চিহ্নিত করার চেষ্টা চলছে। অপরাধীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

​এলাকাবাসীর বলেন, মুগদা বিশ্বরোড ও গ্রিন মডেল টাউন সংলগ্ন এলাকায় ইদানীং ইজিবাইক ও রিকশা ব্যবহারকারী ছিনতাইকারী চক্রের তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। পুলিশি টহল জোরদার করার জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ