1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ পদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১। ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা। কুড়িগ্রামে এক স্বামী দাবি করে দুই নারীর চুল ধরে মারামারি কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও অস্বীকারের অভিযোগ! শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ‎জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন উখিয়ায় পৃথক মামলায় ৩ আসামি গ্রেফতার, আদালতে সোপর্দ

নবীনগর-মহেশ রোডে মরণফাঁদ,অটোরিকশা উল্টে এইচএসসি পরীক্ষার্থীসহ আহত!

  • প্রকাশকাল: বুধবার, ৮ জুলাই, ২০২৬

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​নবীনগর-মহেশ রোডের বেহাল দশা এখন স্থানীয়দের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। আজ বুধবার এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে বিটঘর পুকুরপাড় এলাকায় রাস্তার বড় গর্তে পড়ে একটি অটোরিকশা উল্টে গিয়ে পরীক্ষার্থীসহ বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ সড়কটিতে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আজ সকালে অটোরিকশাটি গর্তে পড়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ভেতরে থাকা এইচএসসি পরীক্ষার্থীরা ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

​পরীক্ষার দিনে এমন দুর্ঘটনা মেনে নিতে পারছেন না শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই পথে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে গর্তগুলো পানির নিচে থাকায় গর্তের গভীরতা বোঝা যায় না, যা দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

​রাস্তার এমন নাজুক পরিস্থিতিতে চরম ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী জানান, সড়কটি দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় প্রাণহানির মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা মাননীয় সংসদ সদস্যের (এমপি) নিকট জরুরি ভিত্তিতে নবীনগর-মহেশ রোডটি সংস্কার ও চলাচলের উপযোগী করার জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ