1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১। ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার কে সংবর্ধনা দিয়েছে এমপি মনজুরুল ইসলামসহ নেতাকর্মীরা। কুড়িগ্রামে এক স্বামী দাবি করে দুই নারীর চুল ধরে মারামারি কণ্ঠশিল্পী ইউসুফ রায়হানের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও অস্বীকারের অভিযোগ! শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ‎জনগণের মতামত উপেক্ষা করলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন: আইনমন্ত্রী সার সংকটের সমাধান, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন উখিয়ায় পৃথক মামলায় ৩ আসামি গ্রেফতার, আদালতে সোপর্দ নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশে প্রকাশ্যে গাঁজা সেবনের ছড়াছড়ি পাঁচবিবির ইউএনও নজরুল বর্ষের প্রতিযোগিতায় শিশুদের নাচ-গান উপভোগ করেন

ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ময়মনসিংহে ৫৩তম গ্রীষ্মকালীন সাতার প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

মকবুল হোসেন,
স্টাফ রিপোর্টার

ময়মনসিংহে গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা( ছাত্র-ছাত্রী)এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক বলেন, মাদক ও কিশোর অপরাধ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।

আজ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার ময়মনসিংহ জেলা সুইমিং কমপ্লেক্স ৫৩ তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী) শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

মাদক, কিশোর অপরাধ, প্রযুক্তির আসক্তি ও সামাজিক অবক্ষয়ের ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। তিনি বলেন, ‘মাঠে যে তরুণ ঘাম ঝরায়, সে সহজে অপরাধের অন্ধকারে পা বাড়ায় না। তরুণদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে খেলাধুলাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করতে হবে।’ জেলা প্রশাসক আরো বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, শারীরিক ও মানসিক বিকাশেও খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, মনোযোগ, নেতৃত্বগুণ ও মানসিক দৃঢ়তা বাড়ায়। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ আরও বিস্তৃত করতে হবে।

সাঁতারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘নদীমাতৃক বাংলাদেশে সাঁতার শুধু একটি খেলা নয়, এটি গুরুত্বপূর্ণ জীবনদক্ষতা। সাঁতার আত্মরক্ষার সক্ষমতা বাড়ায়, আত্মবিশ্বাস তৈরি করে। প্রতিটি শিশুর সাঁতার শেখার সুযোগ থাকা উচিত।’প্রধান অতিথির উদ্বোধনী বক্তৃতা জেলা প্রশাসক এসব বলেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আল-আমীন। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ময়মনসিংহ জেলার সম্পাদক মোহছিনা খাতুন। সঞ্চালনা করেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ শাহ মাসুম। প্রতিযোগিতাকে ঘিরে দিনভর জেলা সুইমিং কমপ্লেক্সে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়, অভিভাবক, কোচ, ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ