মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
নিজ বাড়ি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায়। হেমা পুজগাং মুখ বনশ্রী শিশু নিকেতন থেকে প্রাথমিক শিক্ষা জীবন শেষ করেন। পরে পুজগাং মুখ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘স্বাস্থ্য ও অর্থনীতি ইনস্টিটিউট’- এর ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তার মতে,
“আমাদের একজন শিক্ষার্থী হিসেবে যে মৌলিক চাহিদাগুলো থাকা দরকার, তা নিয়ে আমরা মোটাদাগে অসন্তুষ্ট। আমি নিশ্চিত করতে চাই “শিক্ষার্থী-বান্ধব পরিবেশ”। প্রতিটি শিক্ষার্থীর চাওয়া-পাওয়া যেন প্রশাসনের সিদ্ধান্তে মূল্যায়িত হয়।কারণ বিশ্ববিদ্যালয়ের মূল স্টেকহোল্ডার শিক্ষার্থীরা। আমি বিশ্ববিদ্যালয়ের ন্যায্য এবং যৌক্তিক অধিকারের পক্ষে আপোষহীন থাকব। নির্বাচনে জয়ী হই বা না হই শিক্ষার্থীদের প্রশ্নে আমার কণ্ঠস্বর জারি থাকবে। সবার সহযোগীতা, সমর্থন ও দোয়া প্রার্থী
Leave a Reply