স ম জিয়াউর রহমান :
দেশবাসী প্রত্যক্ষ করেছে যে, অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং ভিন্নমত ও ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের উপর কী অকথ্য নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে। এরা মানুষের স্বতঃস্ফূর্ততাকে তাদের স্বৈরাচারী আচরণের মাধ্যমে নির্দিষ্ট সীমারেখার মধ্যে ব্যাকেটবন্দি করতে অপচেষ্টা করছে। কোনো মানুষের ব্যক্তি স্বাধীনতা তো দূরের কথা, ধর্মীয় স্বাধীনতাও হরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ চট্টগ্রামে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শোভাযাত্রা থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অন্যায়ভাবে এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে জনগণের ম্যান্ডেটবিহীন এই সরকার যে কোনো উপায়ে ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া। তাই শুধু রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী নয়, ধর্মীয় নেতাদের সত্য-ন্যায়ের স্পিরিটকে তারা ভয় পায়। এই অবৈধ দখলদার সরকার চিন্ময় কৃষ্ণ প্রভুকে দীর্ঘদিন বিনা বিচারে অন্যায়ভাবে আটক রেখেছে। ধর্মীয় নেতা হিসেবে তাঁর অনুসারী কেউ তাঁর মুক্তি দাবি করতেই পারে। এই কারণে কাউকে অন্যায়ভাবে গ্রেফতার একমাত্র খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের পক্ষেই সম্ভব। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে চিন্ময় কৃষ্ণ প্রভু ও তাঁর মুক্তির দাবির কারণে অন্যায়ভাবে গ্রেফতারকৃতদের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি।
Leave a Reply