1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
জীবনের মায়ার টানে ফাইতং যাচ্ছে না পরিবেশ অধিদপ্তর খাগড়াছড়ি সরকারি কলেজে ভর্তি পরীক্ষা: পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ সেনাবাহিনীর উদ্যোগে রাজস্থলীতে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত। ডুমুরিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আমতলীতে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বন্ধ সেচ—চরম বিপাকে কৃষক ডিজেল-পেট্রোলের অভাব, বিদ্যুতের ঘাটতি ও বাড়তি দামে জ্বালানি—ফসল হুমকির মুখে জলাবদ্ধতা রোধে কার্যকর পদক্ষেপ—সেনবাগে খাল কাটার কাজ শুরু ৫০০ টাকায় সাংবাদিক তৈরির কারখানা “দৈনিক বাংলার সংবাদ” নামে একটি ভুয়া প্রতিষ্ঠান রাঙ্গুনিয়ায় এমপির নির্দেশ অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধ করতে উপজেলা প্রশাসন নীরব চারা নিতে গিয়ে আর ফেরা হলো না: নোয়াখালীতে প্রাণ গেল ২ জনের শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে

হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বার্তা

  • প্রকাশকাল: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

স ম জিয়াউর রহমান :
শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীরা আজ জন্মাষ্টমী উৎসব পালন করছে। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি হৃদয়ের অন্তস্থল থেকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংরা রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করার পর থেকে হিন্দু ধর্মাবলম্বী-সহ অন্যান্য ধর্মাবলম্বীদের উপর অবর্ণনীয় অত্যাচার-নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে। দীর্ঘদিন ধরে দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন ভেঙে ফেলেছে। উগ্র-সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর প্রতিভূ খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং ভয় ও ত্রাসের রাজত্ব কায়েমের মাধ্যমে ভিন্ন ধর্মাবলম্বীদের মত প্রকাশের স্বাধীনতা-সহ সকল ধরনের উৎসব পালনের ক্ষেত্রকে সংকুচিত করে ফেলেছে। কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই, এটা বাংলাদেশের গন্তব্য নয়। বাংলাদেশে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার। সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে মানুষে-মানুষে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখাই বাংলাদেশের চূড়ান্ত লক্ষ। সেই লক্ষে কাজ করার জন্য আমি বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

শুভেচ্ছা বার্তায় আওয়ামী লীগ সভাপতি বলেন, উগ্র-সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর প্রতিভূরা আজ বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করছে। এদের রক্তচক্ষুকে পরোয়া করার কিছু নেই। এই স্বল্প সংখ্যক আধিপত্যবাদী মনোভবাপন্ন জঙ্গির বাইরে দেশের বিশাল শান্তিপ্রিয় জনগোষ্ঠী ইসলাম ধর্মের প্রতিনিধিত্ব করে। সুতরাং সাম্যের আকাঙ্ক্ষা নিয়ে বিভেদ সৃষ্টিকারী গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই কর‍তে হবে। প্রত্যেক ধর্মই অসাম্প্রদায়িক চেতনার কথা বলেছে। শান্তি ও প্রগতির কথা বলেছে। শ্রীকৃষ্ণও বাণী ও কর্মে আমরা তারই প্রতিধ্বনি দেখতে পাই। আমি শ্রীকৃষ্ণের শুভ জন্মদিনে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ