1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার পাঁচবিবি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান নবীগরে আ. লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

খাগড়াছড়ি জেলাপ্রশাসক ও বনবিভাগের যৌথ আয়োজনে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা

  • প্রকাশকাল: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি::

“পরিকল্পিত বনায়ন করি-সবুজ বাংলাদেশ গড়ি” স্লোগানে খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট ২০২৫) সকাল মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে টাউন হলে এসে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করে। পরে টাউন হল মিলনায়তনে আলোচনা সভা করে।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। সবুজ অরণ্য বাঁচলেই বাঁচবে প্রকৃতি ও প্রাণ মন্তব্য করে প্রধান অতিথি বলেন, পরিবেশ বাঁচলে জীববৈচিত্র্য ও পৃথিবীর নিরাপদ থাকবে। তাই সকলে নিজ নিজ দায়িত্ব থেকে গাছ লাগানোর মধ্য দিয়ে আগামী প্রজম্ম সে গাছের অক্সিজেন পাবে এবং উপকৃত হবে বলে মন্তব্য করে গাছ লাগানোর উপর গুরুত্বারোপ করেন তিনি।

খাগড়াছড়ি বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন এর স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় এতে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাহ হোসেন,খাগড়াছড়ি জেলা বিএনপির সম্পাদক এমএন আবছার, জেলা জামায়াতের আমির আব্দুল মোমেন,খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য প্রশান্ত ত্রিপুরা,খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেমদা রঞ্জন ত্রিপুরা,রেড ক্রিসেট সোসাইটির সাধারন সম্পাদক মোশাররফ হোসেন,খাগড়াছড়ি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সমীর মল্লিক, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি কানন আচার্য বক্তব্য রাখেন।

এতে উপস্থিত ছিলেন-খাগড়াছড়ি সদর থানার ওসি মো: আব্দুল বাতেন মৃধা,খাগড়াছড়ি ইসলামী আন্দোলন এর সভাপতি মাও: দেলোয়ার হোসেনসহ বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা এতে অংশ নেন। প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় বৃক্ষের অবদান অনস্বীকার্য। তাই পরিবেশ রক্ষায় পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে সকলকে গাছ লাগানোর আহ্বান জানান সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক ও বন বিভাগের যৌথ আয়োজনে ৭দিন ব্যাপী এই মেলায় ২৬টি স্টল অংশ নেন। খাগড়াছড়ি বন বিভাগের পক্ষ থেকে ১ হাজার বিভিন্ন ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ