1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ আইনমন্ত্রীকে স্বাগত জানালেন জেলা ছাত্রদল সভাপতি আতিকুর রহমান রাসেল ‎বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু ফেনীতে কোটি টাকার শেয়ার প্রতারণা: ডায়াগনস্টিক সেন্টারের মেশিন বিক্রি করে উধাও পরিচালকরা, অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

ছাত্রসংগঠনগুলোর বোঝাপড়ায় আসা উচিত ছিল: ঢাবি পরিস্থিতি প্রসঙ্গে আসিফ মাহমুদ

  • প্রকাশকাল: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি এড়ানো যেত বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি মনে করেন, ছাত্রসংগঠনগুলোর একটি রূপরেখা প্রণয়ন করে নিজেদের মধ্যে চুক্তি বা বোঝাপড়ায় আসা উচিত ছিল। শনিবার বিকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ঢাবি ছাত্রসংগঠনগুলো যদি নিজেদের মধ্যে বোঝাপড়া করত, তাহলে হলে রাজনীতি নিষিদ্ধের মতো সিদ্ধান্ত আসত না। তারা একসঙ্গে বসলে শিক্ষার্থীবান্ধব একটা রূপরেখা হতে পারত।

সজীব ভুঁইয়া বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করেছে। আমাদের ছাত্রসংগঠনগুলোর আরেকটু ম্যাচিউরড হওয়ার সুযোগ ছিল। এখন শিক্ষার্থীবান্ধব একটা রূপরেখা প্রণয়ণ করে বোঝাপড়া হতে পারে এবং তার ভিত্তিতে আগামীতে চলতে পারে।’

এ সময় আগামী বছরই রাজশাহীতে বিপিএলের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘ডিসেন্ট্রালাইজ করার জন্য উত্তরবঙ্গে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ও দক্ষিণবঙ্গে খুলনা বা বরিশাল স্টেডিয়ামে আগামী বছরের মধ্যে বিপিএল করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এবার বিপিএলের কয়েকটি ম্যাচ আয়োজন করতে পারব।’

এরপর খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে স্টেডিয়াম ঘুরে দেখেন উপদেষ্টা। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ ও জেলা প্রশাসক আফিয়া আখতার উপস্থিত ছিলেন।

এর আগে সকালে তিনি রাজশাহী সার্কিট হাউসে জেলার ১২টি প্রকল্পের উদ্বোধন করেন। এই ১২ প্রকল্পের মধ্যে শুধু রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে সিটি করপোরেশন। অন্যগুলো বাস্তবায়নে ছিল স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ