1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ আইনমন্ত্রীকে স্বাগত জানালেন জেলা ছাত্রদল সভাপতি আতিকুর রহমান রাসেল ‎বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু ফেনীতে কোটি টাকার শেয়ার প্রতারণা: ডায়াগনস্টিক সেন্টারের মেশিন বিক্রি করে উধাও পরিচালকরা, অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

মহালছড়িতে বন্যা পরিস্থিতি: কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে দুইশ পরিবার পানিবন্দি

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

প্রবল বৃষ্টিপাত ও কাপ্তাই লেকের পানির স্তর বৃদ্ধি পাওয়ায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দুই শতাধিক পরিবার।

সরেজমিনে দেখা গেছে, মহালছড়ি উপজেলার সিলেটি পাড়া, চট্টগ্রাম পাড়া ও ব্রিজ পাড়া এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকার বাসিন্দাদের ঘরে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। অনেকে বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন আত্মীয়-স্বজনের বাড়ি বা উঁচু স্থানে।

এদিকে, উপজেলার সঙ্গে সংযুক্ত মুবাছড়ি ইউনিয়নের একমাত্র সড়কে কোমরসমান পানি উঠেছে। ফলে যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এতে করে মুবাছড়ির বাসিন্দারা উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রায়হান জানান, “কাপ্তাই লেকের পানি না কমায় মহালছড়ি সদর ও মুবাছড়ি ইউনিয়নের প্রায় দুইশ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ইতোমধ্যে পানিবন্দি পরিবারগুলোকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।”
তিনি আরও জানান, “সড়কে পানি থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন।”

স্থানীয়রা দ্রুত পানি সরে যাওয়ার ব্যবস্থা এবং বিকল্প যোগাযোগের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ