1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ আইনমন্ত্রীকে স্বাগত জানালেন জেলা ছাত্রদল সভাপতি আতিকুর রহমান রাসেল ‎বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু ফেনীতে কোটি টাকার শেয়ার প্রতারণা: ডায়াগনস্টিক সেন্টারের মেশিন বিক্রি করে উধাও পরিচালকরা, অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

টিএসসিতে যুদ্ধাপরাধীদের ছবি টাঙিয়ে স্বাধীনতাকে অপমান করেছে ছাত্রশিবির: নাছির উদ্দীন নাছির

  • প্রকাশকাল: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

স ম জিয়াউর রহমান :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও গোলাম আযমের ছবি টাঙিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করার অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নাছির উদ্দীন নাছির বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই মহান স্বাধীনতা যুদ্ধের ভিত্তি রচিত হয়েছিল। সেই পবিত্র স্থানে ছাত্রশিবির যুদ্ধাপরাধীদের ছবি টাঙিয়ে পুরো জাতির অনুভূতিতে আঘাত করেছে। তিনি ছাত্রশিবিরকে একাত্তরের আল-বদর বাহিনীর উত্তরসূরি হিসেবে উল্লেখ করেন।

তিনি এই ঘটনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায় এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেন। তার অভিযোগ, ভাইস চ্যান্সেলর ও প্রক্টর ছাত্রশিবিরকে প্রশ্রয় দিয়ে আসছেন, যার কারণে তারা এত বড় জঘন্য কাজ করতে পেরেছে। তিনি বলেন, যেকোনো কর্মসূচি পালনের জন্য প্রক্টরের অনুমতি লাগে এবং এই ঘটনা প্রমাণ করে যে প্রশাসন থেকেই অনুমতি ও পৃষ্ঠপোষকতা এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ