1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বেহাল রাস্তা মেরামতের দাবিতে অসহায় বাসিন্দার ব্যতিক্রমী মাইকিং, এলাকায় চাঞ্চল্য ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক কিন্ডারগার্টেন নিয়ে এত ভয় কেন?প্রতিযোগিতা হোক, মান বাড়ুক প্রাথমিক শিক্ষার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে কট ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় ইউএনও আশরাফুল কবীরের বিদায় সংবর্ধনা পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাপিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের সময় ড. ইউনূসের পাশে থাকা কে এই তরুণী!

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তিতে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূস পাশে দাঁড়ানো এক তরুণীকে নিয়ে সামাজিকমাধ্যমে চর্চা শুরু হয়েছে—কে এই তরুণী? প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের আগমুহূর্তে বক্তব্যও রেখেছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, এই তরুণী জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মাহামুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ শাবন্তী। গত ১৯ জুলাই শহীদ হয়েছিলেন সৈকত।

সূচনা বক্তব্যে সাবরিনা আফরোজ শাবন্তী বলেন, ‘এক বছর আগে ১৯ জুলাই আমার পরিবার যখন আমার ভাইয়ের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাওয়া যায়, তখন দেখা যায় তার মাথায় ছিল রক্তাক্ত ব্যান্ডেজ। মৃত্যুর কারণ হিসেবে লেখা ছিল গান শট। আমার ভাইয়ের উচ্চতা ছিল ৬ ফুট ২ ইঞ্চি। আমার ভাইয়ের উচ্চতা নিয়ে আমার বাবা গর্ব করত। অথচ সেই উচ্চতাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল।’

তিনি বলেন, ‘আমি এবং আমার পরিবার যখন দেখি,‘আজ আমরা পুরো দেশের পরিবার হয়ে গেছি, তখন আমরা কিছুটা স্বস্তি বোধ করি। দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে উঠি। দেশের ভবিষ্যৎ যখন অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছিল, সামনে কোনো আলোর দিশা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন এই সফল গণঅভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাল। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা যেন কিছুতেই লক্ষচ্যুত না হই।’

এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টা ২২ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে ঘোষণাপত্র পাঠ শুরু করেছেন প্রধান উপদেষ্টা। ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন।

‘জুলাই ঘোষণাপত্র’ হলো ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের একটি দলিল। বিএনপি, জামায়াতসহ অন্য রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে এটি চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ