1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নিখোঁজের ১০ দিন পর চৌমুহনীতে উদ্ধার মাদ্রাসা ছাত্র মেহেরাব ভোলাহাট প্রেসক্লাবের “পরিবার বনভোজন” আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত!! অনেক উপকারী ফল তেতুল লাকসামে নববর্ষে বর্ণাঢ্য র‍্যালি, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজন রাউজান থানায় এলজি এক রাউন্ড গুলি ,চোরা সহ গ্রেফতার কুড়িগ্রামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ চাটখিলের সাবেক ছাত্রলীগ নেতা স্বপন বিমানবন্দরে আটক, রয়েছে একাধিক মামলা এদের মত পিতাদের কঠোর বিচার হওয়া উচিত জামালপুরে ১৫ লাখ টাকার মাদকসহ এক নারীকে আটক করেছে পুলিশ। ধর্মের নামে অধর্ম উগ্রবাদী ও মব সন্ত্রাস দূর করে মুক্ত সংস্কৃতির প্রবাহের মাধ্যমেই সব মানুষের মানবতার রাষ্ট্র সম্ভব…আল্লামা ইমাম হায়াত

আবারও প্যারোলে মুক্ত ভারতের সেই ‘ধর্ষক’ কথিত ধর্মগুরু

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

আবার প্যারোলে মুক্তি পেলেন ধর্ষণে সাজাপ্রাপ্ত ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম। তাকে ৪০ দিনের জন্য মুক্তি দেওয়া হয়েছে। ২০১৭ সাল থেকে হরিয়ানার রোহতক জেলে বন্দি রাম রহিম। এই সময়ের মধ্যে ১৪ বার প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে জেলের বাইরে আসেন হরিয়ানার স্বঘোষিত গুরু। জেল সূত্রে খবর, মুক্তি পাওয়ার পরই সিরসায় ডেরা সচ্চা সৌদা-র আশ্রমের উদ্দেশে রওনা হন রাম রহিম। দুই শিষ্যাকে ধর্ষণে ২০১৭ সালে দোষী সাব্যস্ত হয়েছিলেন ডেরা প্রধান। ২০ বছরের সাজা দেওয়া হয়েছে তাঁকে। তার পর থেকেই রোহতকের জেলে বন্দি। কিন্তু এই সাত বছরে মধ্যে অন্তত ১৪ বার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে ডেরা প্রধানকে। তা নিয়ে কম বিতর্ক এবং সমালোচনা হয়নি।

গত এপ্রিলেও ২১ দিনের জন্য তার প্যারোল মঞ্জুর করে হরিয়ানা সরকার। এ বছরের জানুয়ারিতে ৩০ দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল ডেরা প্রধানকে। ২০২২ সালে জেল থেকে তিন বার মুক্তি দেওয়া হয়েছিল রাম রহিমকে। প্রথম বার ২১ দিনের জন্য। ঘটনাচক্রে, পঞ্জাবে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই মুক্তি দেওয়া হয় তাকে। আবার তার তিন মাস পর এক মাসের জন্য মুক্তি দেওয়া হয় ডেরা প্রধানকে। সেই সময় হরিয়ানায় পৌরসভা নির্বাচন চলছিল। হরিয়ানায় উপনির্বাচনের আগে আবার ৪০ দিনের জন্য মুক্তি দেওয়া হয়েছিল রাম রহিমকে। হরিয়ানায় ভোটের আগে বার বার রাম রহিমকে প্যারোলে মুক্তি দেওয়া নিয়ে যথেষ্ট বিতর্কও হয়।

২০০২ সালে রাম রহিমের ডেরার রাজ্য কমিটির সদস্য রণজিৎ সিংহের খুনের মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হলেও গত বছরের মে মাসে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট মুক্তি দিয়েছে রাম রহিমকে। তবে আশ্রমের ভিতরে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে নিম্ন আদালতে রায়ে ২০ বছরের সাজা খাটছেন ডেরাপ্রধান। তার বর্তমান ঠিকানা হরিয়ানার রোহতকের সুনিয়া জেল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ