1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল অত্যান্ত দর্শক প্রিয় নায়ক ছিলেন সালমান শাহ খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%দুই বিদ্যালয়ে পাস করেনি একজনও, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ

নিখোঁজের ১০ দিন পর চৌমুহনীতে উদ্ধার মাদ্রাসা ছাত্র মেহেরাব

  • প্রকাশকাল: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র মোঃ মেহেরাব হোসেন ওরফে অনন্যা (১৬) কে অবশেষে খুঁজে পাওয়া গেছে। নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা, প্রিন্ট, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারের পর বুধবার তাকে উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে চৌমুহনী পূর্ব বাজার এলাকায় ঘুরাঘুরি অবস্থায় মেহেরাবকে দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নিয়ে আসেন।

নিখোঁজ কিশোরের মামা মোঃ মামুনুর রশিদ (৪৭) বিষয়টি নিশ্চিত করে জানান, গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হচ্ছিল। অবশেষে বুধবার চৌমুহনী পূর্ব বাজার এলাকায় তাকে পাওয়া যায়।
তিনি আরও জানান যে সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া নিখোঁজ সংবাদ প্রচার করে সহযোগিতা করেছে, সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পরিবার সূত্রে আরও জানা যায়, মেহেরাব হোসেন উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব লালপুর মসজিদ বাড়ি এলাকার বাসিন্দা মোঃ ইমাম হোসেন ও নুর মর্জিনা আক্তার দম্পতির ছেলে। সে সিলোনিয়া মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসা-এর বর্ডিংয়ে থেকে পঞ্চম জামাতে পড়াশোনা করত।
গত ১৫ মার্চ ২০২৬ তারিখে মেহেরাব মাদ্রাসা থেকে বাড়িতে আসে। পরে ১০ এপ্রিল সে সেনবাগ উপজেলার দক্ষিণ মানিকপুর এলাকার আব্দুস ছাত্তারের নতুন বাড়িতে তার খালার বাসায় বেড়াতে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল।

পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং বিভিন্ন মাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়। অবশেষে কয়েকদিন পর তাকে সুস্থ অবস্থায় খুঁজে পাওয়ায় স্বস্তি ফিরেছে পরিবারে।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর তাকে ফিরে পাওয়ায় তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। স্থানীয়রাও এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ