1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম ওয়াসার কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায়মারাত্মক ব্যাঘাত ঘটছে এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন বিজিবির যৌন উত্তেজক সিরাপ উদ্ধার রাতের অভিযানে চমক: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদের আস্তানা উন্মোচন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর বক্তব্যের পর উত্তেজিত শিক্ষার্থীরা শান্ত হলেন। যুবককে থাপ্পর দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিন্দার ঝড় শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের। পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন, সচেতনতায় জোর মনোহরদী থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার-২

শহীদ নুর আলমের কবরে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কুড়িগ্রামে ‘জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি ২০২৫’-এর সূচনা

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ কুড়িগ্রামবাসীর গৌরব, শহীদ নুর আলমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ‘জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি ২০২৫’-এর আনুষ্ঠানিক সূচনা করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) সকাল ৯টায় কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ডগিরভিটায় অবস্থিত শহীদ নুর আলমের কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তাক, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা বলেন,
“জুলাই আন্দোলন ছিল কুড়িগ্রামের মাটি থেকে শুরু হওয়া এক সাহসী গণতান্ত্রিক জাগরণ। শহীদ নুর আলম ছিলেন সেই আন্দোলনের অগ্রসেনানী ও প্রেরণার বাতিঘর। তার আত্মত্যাগ কেবল কুড়িগ্রামের নয়, গোটা দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

জেলা বিএনপির নেতারা আরও জানান, শহীদ নুর আলমের আত্মত্যাগকে স্মরণে রেখে ও নতুন প্রজন্মের মধ্যে গণতন্ত্র ও মানবাধিকার সম্পর্কে সচেতনতা গড়ে তুলতেই ‘জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি ২০২৫’ হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, দোয়া মাহফিল, আলোকচিত্র প্রদর্শনী, যুব সমাবেশ ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হবে।

এ সময় নেতাকর্মীরা শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ