1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
বেহাল রাস্তা মেরামতের দাবিতে অসহায় বাসিন্দার ব্যতিক্রমী মাইকিং, এলাকায় চাঞ্চল্য ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক কিন্ডারগার্টেন নিয়ে এত ভয় কেন?প্রতিযোগিতা হোক, মান বাড়ুক প্রাথমিক শিক্ষার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে কট ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় ইউএনও আশরাফুল কবীরের বিদায় সংবর্ধনা পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাপিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩

এনসিপির শীর্ষ তিন নেতার ভিডিও বার্তা

  • প্রকাশকাল: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে আজ রবিবার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে।

শনিবার রাত সাড়ে ১১টায় এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন দলটির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং আহ্বায়ক নাহিদ ইসলাম।

হাসনাত আবদুল্লাহ বলেন, ২০২৪ সালের ৩ আগস্ট এক দফার ঘোষণার মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটানো সম্ভব হলেও নতুন রাষ্ট্র বিনির্মাণের লড়াই এখনো শেষ হয়নি।

সারজিস আলম জানান, জুলাই পদযাত্রার মাধ্যমে ৬৪ জেলায় ঘুরে মানুষের আশা-আকাঙ্ক্ষা ও প্রস্তাব শুনে ইশতেহার সাজানো হয়েছে। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে রাষ্ট্র পুনর্গঠনের এই পরিকল্পনা মানুষের প্রত্যাশা অনুযায়ী তৈরি।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই ছিল একটি সম্ভাবনার শুরু। ঐক্যবদ্ধভাবে আমরা বৈষম্যহীন, গণতান্ত্রিক, নাগরিক মর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়তে চাই। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সকল সমস্যার সমাধানের উপকল্পই হবে এই ইশতেহারের মূল বিষয়।”

তিনি সবাইকে শহীদ মিনারে উপস্থিত থাকার আহ্বান জানান এবং বলেন, “গণঅভ্যুত্থানে যেমন জনগণের আস্থার প্রতীক ছিলাম, তেমনি বাংলাদেশ বিনির্মাণেও জনগণের পক্ষে লড়াই চালিয়ে যাব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ