1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
বেহাল রাস্তা মেরামতের দাবিতে অসহায় বাসিন্দার ব্যতিক্রমী মাইকিং, এলাকায় চাঞ্চল্য ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক কিন্ডারগার্টেন নিয়ে এত ভয় কেন?প্রতিযোগিতা হোক, মান বাড়ুক প্রাথমিক শিক্ষার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে কট ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় ইউএনও আশরাফুল কবীরের বিদায় সংবর্ধনা পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাপিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩

ময়মনসিংহ সি পি এস সি র‍্যাব-১৪, হাতে ভারতীয় পণ্যসহ ২ জন চোরাকারবারি গ্রেফতার

  • প্রকাশকাল: শনিবার, ২ আগস্ট, ২০২৫

মকবুল হোসেন, স্টাফ রিপোটার

য়ময়মনসিংহ র‍্যাব-১৪, সিপিএসসি, এর নিয়মিত টহল টিম আজ ২ আগস্ট শনিবার সকালে ময়মনসিংহ জেলার কোতয়ালী থানাধীন শম্ভুগঞ্জ টোল প্লাজা সংলগ্ন স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেড এর সামনে পাকা রাস্তার উপর পৌছালে দেখিতে পায় একটি বাস হতে দুইজন লোক ০৪ টি বস্তা ধরাধরি করে নামিয়ে রাস্তায় দাড়িয়ে আছে এবং তাদের গতিবিধি সন্দেহ জনক। পরবর্তীতে টহল টিমের উপস্থিতি টের পেয়ে দুইজন লোক বস্তা রেখেই পালানোর চেষ্টা করলে টহল টিম আসামী ১। মোঃ সাইফুল ইসলাম সেকুল (৪২), জেলা-নেত্রকোনা, ২। মোঃ আজিজুল হাকিম সরকার (৩৮), জেলা-নেত্রকোনা দ্বয়’কে আটক করে এবং বস্তায় থাকা মালামালের বিষয়ে জিজ্ঞাসাবাদে ভারতীয় ব্লেড থাকার কথা স্বীকার করে। তারা চোরাই পথে এসব ভারতীয় ব্লেড বাংলাদেশে এনেছে বলে জানায়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে ০৪ টি সাদা প্লাস্টিকের বস্তায় ৪০০ (চারশত) প্যাকেট করে মোট (৫৮×৪০০)= ২৩,২০০ (তেইশ হাজার দুইশত) প্যাকেট এবং যার প্রতি প্যাকেটে ০৫ (পাঁচ) টি করে সর্বমোট (২৩,২০০×৫)=১,১৬,০০০ (এক লক্ষ ষোল হাজার) পিস ভারতীয় ব্লেড জব্দ করে। যার বাজার আনুমানিক মূল্য ৫,৮০,০০০/- (পাঁচ লক্ষ আশি হাজার) টাকা।

এসময় উপস্থিত স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী’দ্বয় দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ভারতীয় ব্লেড শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ ও স্থানান্তর করছে । চোরাচালানকৃত মালামাল উদ্ধার এবং চোরাচালানকারীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে মামলা দায়ের পূর্বক আলামত হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ