1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

ঢাকায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আমতলী পৌর যুবলীগের সভাপতি গ্রেফতার!

  • প্রকাশকাল: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলী পৌর যুবলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অ্যাডঃ মোঃ আরিফুল হাসান আরিফকে ঢাকা ডিএমপি ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেল তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আমতলী থানা পুলিশ উপজেলা পরিষদ কমপ্লেক্সে এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি আমতলী থানা নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা ডিএমপি ভাটারা থানায় ১৩ জুলাই ২০২৫ ইংরেজি তারিখে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলায় আমতলী পৌর যুবলীগের সভাপতি অ্যাডঃ মোঃ আরিফুল হাসান আরিফ এজাহার নামীয় আসামী হওয়ায় ওই থানা থেকে তাকে গ্রেফতারের জন্য আমতলী থানাকে অনুরোধ করা হয়। ওই অনুরোধের প্রেক্ষিতে বুধবার বিকেলে আমতলী থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ঢাকা ডিএমপি ভাটারা থানায় মামলা নাম্বার- ২৪

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান বলেন, ঢাকা ডিএমপি ভাটার থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত একটি মামলায় আসামী হওয়ায় ওই থানা পুলিশের অনুরোধে আমতলী পৌর যুবলীগের সভাপতি অ্যাডঃ মোঃ আরিফুল হাসান আরিফকে গ্রেফতার করে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, আদালতের মাধ্যমে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ