1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

পাবনার সাঁথিয়ায় চাঁদা না দেওয়ায় দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

  • প্রকাশকাল: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

পাবনা প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় উপজেলার চাঁদা না দেওয়ায় দোকান বন্ধ করে দেওয়ায় অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে।

গত ২২ (জুলাই) সন্ধ্যায় সাথিয়া উপজেলার ভুলবাড়ীয়া ইউনিয়নের তেবাড়িয়া বাজারে জননী ডেকোরেটরের দোকানে তালা দেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় জননী ডেকোরেটরের মালিক পক্ষের একজন নাম প্রকাশ না করার স্বার্থে জানান, ভুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র নেতা লালুর নির্দেশে দোকান বন্ধ করতে বলায় দোকান বন্ধ রাখা হয়। আরেক সুত্রে জানা যায়, বিএনপির ইউনিয়ন কমিটির সদস্য সচিব লালুর ছোট ভাই মিন্টু ছেলে পেলেদের মিষ্টি খাওয়ার কথা বলে জননী ডেকোরেটরের কাছে টাকা দাবি করে। এদিকে টানা কয়েকদিন দোকান বন্ধ থাকার কারণ এলাকাবাসী জানতে চাইলে, বিএনপি নেতা লালুর দোকান বন্ধ করে দেওয়ার খবর প্রকাশ পায়। এলাকার কয়েকজন সচেতন ব্যক্তি লালুকে উক্ত বিষয়ে চাপ দিতে থাকলে দোকান খুলে দিতে বলে , এ বিষয়ে জননি ডেকোরেটরের মালিক জানান, টানা ৫ দিন দোকান বন্ধ থাকার পর তাদের অনুমতিতেই দোকান খুলেছি, এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।

ভুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হেলাল উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি দোকান বন্ধ করার বিষয়টি শুনেছি, আমি সদস্য সচিবের সাথে কথা বলে বিষয়টি পরে জানাবো।

এবিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়ন বিএনপির একাধিক নেতাকর্মী জানান, সাগর আওয়াল লালু ভুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন, দীর্ঘদিন তার বিরুদ্ধে অর্থ ও নানা অনিয়ম থাকায় তাকে এবার কমিটিতে সভাপতি থেকে সদস্য সচিব করা হয়েছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান মৌখিকভাবে শুনেছি অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ