1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
হাইরে বিধাতার কঠিন পরিহাস ছেলের বিয়ে দেখে যেতে পারেননি পিতা কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন ২’ভাইয়ের মৃত্যু নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা

সুনামগঞ্জে আগামী শুক্রবার এনসিপির পদযাত্রাকে ঘিরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশকাল: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ

সারাদেশের মতো সুনামগঞ্জে ও আগামী শুক্রবার (২৫ জুলাই) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)”র পদযাত্রাকে ঘিরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা এনসিপির উদ্যোগে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নের পাবলিক লাইব্রেরি হলে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির স্থানীয় নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির প্রধান সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন।

তিনি বলেন, “যাদের হাত ধরে এ দেশ থেকে ফ্যাসিবাদের অবসান হয়েছে, তারা প্রথমবারের মতো সুনামগঞ্জ আসছেন। স্বপ্ন, প্রত্যয় ও পরিবর্তনের বার্তা নিয়ে তারা এই শহরে আসবেন। সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র আলফাত উদ্দিন স্কয়ারে আমাদের পদযাত্রা অনুষ্ঠিত হবে। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে যেতে চাই। সাম্যের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা কামনা করি।

পদযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসির উদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা, সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতারা।

সংবাদ সম্মেলনে জেলার যুগ্ম সমন্বয়ক আবু সালেহ মোহাম্মদ নাছিম বলেন, “আমরা জেলার ১২টি উপজেলায় প্রচার চালাচ্ছি। আশা করছি প্রায় ১৫ হাজার মানুষ এই কর্মসূচিতে অংশ নেবেন। শৃঙ্খলা রক্ষায় আমরা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছি। আমাদের স্বেচ্ছাসেবক দলও থাকবে। পদযাত্রা ঘিরে কোনো ধরনের জনভোগান্তি হবে না। আমরা মহাসমাবেশ করছি না, করছি পথসভা। তবুও সতর্ক থাকব, জনদুর্ভোগ হোক এমন কিছু চাই না ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক শহিদুল ইসলাম, ফয়সাল আহমেদ, আব্দুর রহমান দুলাল, জুলহাস খান, মাসুম আল হাসান, আরিফুল ইসলাম, বিকাশ রঞ্জন তালুকদার, শিবনাথ বিশ্বাস, আলাউদ্দীন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ