1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

খাবার চেয়েছিল শিশুটি, এরপর হোটেলে নিয়ে ধর্ষণের পর হত্যা: পিবিআই

  • প্রকাশকাল: রবিবার, ২০ জুলাই, ২০২৫

খাবার কিনে দেওয়ার কথা বলে ১২ বছরের একটি ছেলেশিশুকে হোটেলে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছেন দুই যুবক। গত রোববার (১৩ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রেপ্তার একজন অভিযুক্তকে জিজ্ঞাসা করে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসব তথ্য জানায়।

পিবিআই জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির নাম আল–আমিন (৩৪)। গতকাল শুক্রবার গাজীপুরের টঙ্গী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আজ হত্যা ও ধর্ষণের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় সাদ্দাম নামের আরেকজন অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আল-আমিনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের বরাত দিয়ে পিবিআই জানায়, ১২ জুলাই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ১২ বছর বয়সী ওই শিশুটির সঙ্গে আল-আমিন ও সাদ্দামের পরিচয় হয়। বরিশাল যাওয়ার ট্রেন কখন ছাড়বে তাদের কাছে জানতে চায় শিশুটি। তখন শিশুটিকে তারা জানান, বরিশালে ট্রেন যায় না। একপর্যায়ে শিশুটি তাদের জানায়, সে এক দিন ধরে কিছু খায়নি। পরে তারা শিশুটিকে খাবার ও জুতা কিনে দেন। সন্ধ্যায় শিশুটিকে যাত্রাবাড়ীর একটি আবাসিক হোটেলে নিয়ে যান তারা। রাতে দুজন মিলে শিশুটিকে ধর্ষণ করেন। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। সকালে আবারও ধর্ষণ করতে চাইলে শিশুটি বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা বেল্ট দিয়ে পিটিয়ে শিশুটিকে হত্যা করেন।

পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন বলেন, গত সোমবার হোটেলের লোকজন কক্ষ পরিষ্কার করতে গিয়ে শিশুটির লাশ দেখতে পান। খবর পেয়ে যাত্রাবাড়ী থানা–পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এখন ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ মর্গেই রাখা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় সেদিনই যাত্রাবাড়ী থানা–পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করে। পরে পিবিআই ছায়া তদন্ত করে দুই আসামিকে শনাক্ত করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ