1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

গুলিস্তানে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

রাজধানীর গুলিস্তান থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই সদস্যকে অবিস্ফোরিত ককটেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গুলিস্তান থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মেহেদী হাসান ফাহিম (৩০) ও আরিফুর রহমান রাজা (৩০)।

আজ বুধবার সকালে ডিএমপির পল্টন জোনের সহকারী কমিশনার (এসি) হুসাইন মুহাম্মদ ফারাবী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মেহেদী হাসান ফাহিম (৩০) ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি চৌদ্দগ্রামের পাতুড্ডার আতিকুর রহমানের ছেলে। বর্তমানে তিনি কদমতলী মোহাম্মদবাগের ফকির চাঁন বাড়ি এলাকায় থাকতেন।

এছাড়াও মো. আরিফুর রহমান রাজা (৩০) বাকেরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য। তিনি বরিশালের বাকেরগঞ্জ থানার রাজাপুর গ্রামের মো. আলতাব মোল্লার ছেলে। বর্তমানে তিনি লালবাগ থানার দরি আঙ্গুর লেনে থাকতেন।

এসি হুসাইন মুহাম্মদ ফারাবী বলেন, একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে বিস্ফোরক দ্রব্য বহন করছিল তারা। এর আগেও এমন কয়েকটি ঘটনা ঘটেছে। এছাড়া সচিবালয়ে ঘটনার পর তার আশপাশেই এসবের আনাগোনা হচ্ছে বলে ধারণা করছি।

এসি ফারাবী আরও বলেন, পল্টন থানার একটি দল ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেপ্তারে অভিযান করছিলেন। এ সময় বিস্ফোরণ ঘটানোর সময় হাতেনাতে দুটি অবিস্ফোরিত ককটেলসহ ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, সিনিয়র নেতাদের নির্দেশে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনের পল্টন মডেল থানায় একটি মামলা হয়েছে। তাদের রিমান্ডের আবেদন করে আদালতে তোলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ