1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার হত্যা মামলার গ্রেফতার করেছে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

মকবুল হোসেন, স্টাফ রিপোটার,

ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ক্লুলেস হোসনে আরা (৩৮) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ ফজলুল হক (৪৭)কে গ্রেফতার করেছে ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪।

ভিকটিম হোসনে আরা (৩৮) বিবাহের এক বছরের মধ্যেই মানসিক সমস্যা হওয়ায় তালাকপ্রাপ্ত হয়ে স্বামীর বাড়ী থেকে বাবার বাড়ীতে বসবাস করতেছিল। মানসিক সমস্যার কারণে প্রায়ই বাড়ীর কাউকে কিছু না বলে বিভিন্ন জায়গায় যেত আবার পুনরায় বাড়ীতে চলে আসতো। ঘটনার দিন গত ০২ জুলাই ২০২৫ খ্রি. রাত অনুমান ০০:৩০ ঘটিকায় ভিকটিম হোসনে আরা (৩৮) রাতের খাওয়া দাওয়া শেষে শুয়ে পড়েন। পরের দিন গত ০৩ জুলাই ২০২৫ খ্রি. সকাল অনুমান ০৮:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন ৬নং বোকাইনগড় ইউনিয়নের কবিরাজ বাড়ী গ্রামের কচু খেতে ভিকটিম হোসনে আরা (৩৮) এর গলায় কলাগাছের শুকনো ডগা দিয়ে পেচানো অবস্থায় মরদেহ উদ্ধার করে গৌরীপুর থানা পুলিশ। এ ঘটনায় ভিকটিমের ছোট ভাই মোঃ শরীফ মিয়া (৩৬) বাদী হয়ে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ- ০৪/০৭/২০২৫ খ্রি., ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহন করে।

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, এরই ধারাবাহিকতা একটি আভিযানিক দল সিপিএসসি, র‌্যাব-১ গাজীপুর এর সহায়তায় ০৯ জুলাই ২০২৫ খ্রি. রাত অনুমান ০৯:২০ ঘটিকায় জিএমপি গাজীপুরের সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ক্লুলেস হোসনে আরা (৩৮) হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত আসামী মোঃ ফজলুল হক (৪৭), পিতা-মৃত জসিম উদ্দিন, সাং-কবিরাজ বাড়ী, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

ময়মনসিংহে জেলা গৌরীপুর থানা গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ