1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচবিবির সাবেক ফুটবলাররা জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা লোহাগাড়ায় দুই গ্রুপের সংঘর্ষে মৌলানা আবুল কাশেম নিহত হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন করেন ——-সদর এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর প্রদান চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আমতলিতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এবং জরাজীর্ণ সড়কের নির্মাণকাজ শেষ হওয়ায় দশ গ্রামের মানুষের স্বস্তি, দূর হয়েছে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের ভোগান্তি আমতলীতে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা পাঁচবিবি ইউএনওর সাথে সৌজন্য সাক্ষাত করেন সাবেক ফুটবলাররা স্বাস্থ্যসেবা কার্ড চালুর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে— রেল প্রতিমন্ত্রী

আওয়ামী .লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে ঝটিকা কর্মসূচি পালন

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার, জেল-জুলুম,মামলা – হামলা উপেক্ষা করে বিভিন্ন কর্মসূচিতে সরব উপস্থিতির মধ্য দিয়ে জানান দিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ আছে ও থাকবে। কর্মসূচি পালন করতে গিয়ে নানামুখী অত্যাচার নির্যাতন, মামলা-হামলার শিকার হলেও তারা একটুও পিছু হটছেন না। হাসিমুখে সবকিছু সহ্য করে দলের দুঃসময়ে নিজেদের অংশগ্রহণ ও ত্যাগ তিতিক্ষার প্রমাণ দিয়ে যাচ্ছেন।

গতকাল সোমবার (২৩ জুন) দলটির ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা কেক কেটে, গরিব-দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ, বৃক্ষ রোপণ ও আর্থিক অনুদান দেওয়া সহ নানা মানবিক কর্মসূচী পালন করেছে। নগরীর চান্দগাঁও, পাঁচলাইশ, আলকরণ, পতেঙ্গা, হালিশহর, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় ঝটিকা কর্মসূচি পালন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব কর্মসূচির খবরে জনসমাজে ও আওয়ামী মহলে বেশ আলোচনা চলছে।

এদিকে, কেক কেটে কর্মসূচি পালনের সময় চান্দগাঁও থানা, কর্ণফূলী থানা পুলিশের হাতে দুই নেতা গ্রেফতারের ঘটনাও ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও দলীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত “চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ” ও “বঙ্গবন্ধু’র বাংলাদেশ” নামে সংগঠনের সদস্যরা নগরীর পাঁচলাইশ, আলকরণ, আগ্রাবাদ, ষোলশহরসহ বিভিন্ন জায়গায় গরীব-দুঃখী মানুষের মাঝে রান্না করা খাবার ও অসচ্ছল মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন।

এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর নেতা মো. শাহ আলম সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ নেতা মো. মামুনুর রশীদ মামুন, মো. শাহেদ এমরান, পাঁচলাইশ থানা ছাত্রলীগের সভাপতি মো. জামাল উদ্দিন জামাল, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জাবেদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক সরোয়ার জাহান আদিব, চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগ নেতা মারুফুল হক, আলকরণ ওয়ার্ড যুবলীগ নেতা আবদুল্লাহ বিন রিদুয়ানসহ অসংখ্য যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা অংশ নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ