1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচবিবির সাবেক ফুটবলাররা জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা লোহাগাড়ায় দুই গ্রুপের সংঘর্ষে মৌলানা আবুল কাশেম নিহত হোসেনডাঙ্গা সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষা উপকরণ বিতরণী উদ্বোধন করেন ——-সদর এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর প্রদান চাঁপাইনবাবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আমতলিতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এবং জরাজীর্ণ সড়কের নির্মাণকাজ শেষ হওয়ায় দশ গ্রামের মানুষের স্বস্তি, দূর হয়েছে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের ভোগান্তি আমতলীতে গভীর রাতে যুবককে কুপিয়ে হত্যা পাঁচবিবি ইউএনওর সাথে সৌজন্য সাক্ষাত করেন সাবেক ফুটবলাররা স্বাস্থ্যসেবা কার্ড চালুর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে— রেল প্রতিমন্ত্রী

কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সমাবেশ।

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় পৌর বিএনপির সাংগঠনিক সমাবেশ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৫ জুন) সন্ধ্যায় পৌর শহরের কলাপাড়া বিএনপি কার্যালয়ে কলাপাড়া পৌর বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক। কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহ সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সিকদার, মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন, পৌর বিএনপি নেতা আসাদুজ্জামান খান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন,৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা মো. আউয়াল, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মো.সুলতান, যুবদল নেতা লিটু বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, যুগ্ম সম্পাদক নেতা আরিফ বিল্লাহ, ওয়ার্ড বিএনপি নেতা নাসির উদ্দীন, পৌর শ্রমিক দলের সভাপতি মিন্টু মোল্লা এবং সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জনি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, কলাপাড়া পৌর বিএনপির সহ সভাপতি ইমরান বিশ্বাসসহ কলাপাড়া পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

প্রধান বক্তা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সে লক্ষ্যে কলাপাড়া পৌর বিএনপির ভোটকেন্দ্রগুলোর জন্য কমিটি গঠন করতে হবে। তিনি আরও বলেন, পৌর মহিলা দল গঠন করে পৌর বিএনপির কার্যক্রম আরও গতিশীল করতে পারলে সামনে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।

অনুষ্ঠানের সভাপতি কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা যে লড়াই সংগ্রাম করেছি তার মূলে ছিল ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। তাই সামনে আমাদের সেই সময় এসেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবিএম মোশাররফ হোসেনকে সর্বোচ্চ ভোট দিয়ে এমপি নির্বাচিত করতে পারলেই আমাদের উদ্দেশ্য সফল হবে। তিনি আরও বলেন, ১৭ বছরের ত্যাগি এবং নির্যাতিত নেতাকর্মীদের ত্যাগের প্রতি সন্মান দেখাতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ