1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত পত্নীতলা উপজেলায় আগ্রাদ্বিগুণ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক। ডুমুরিয়ায় ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ আলোচনা সভা ডিবি পুলিশের থাবায় মাদক ব্যবসায়ী গাজীপুরের বোর্ডবাজার জাগো নারী ফাউন্ডেশন, গাজীপুর জেলা শাখার তৃণমূল নেতাকর্মীদৈর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদ-বাণিজ্যের সিন্ডিকেট: যুবদলের নির্যাতিত ও ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করবে কে? আলমারির ভেতরে বিষাক্ত সাপ, ছোবলে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মুসলিম এইডের উদ্যোগে জীবিকা উন্নয়ন কর্মসূচির আওতায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জাহিদুল ইসলাম তালুকদার (পারভেজ) এর মৃত্যু: বিভিন্ন মহলের শোক নরসিংদীর শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সভাপতিত্বে করেন মুঃ আব্দুর রহিম প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ট্যালেন্টপুলে ২১০৬ জন, সাধারণ কোটায় ৩৫৯৯ জন বৃত্তিপ্রাপ্ত

মধুপুরে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কর্মীসভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: রবিবার, ২২ জুন, ২০২৫

‎‎ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

‎টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একাংশের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২১ জুন) বিকেলে জেলা পরিষদের মধুপুর অডিটোরিয়ামে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন কর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মধুপুর পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না এতে সভাপতিত্ব করেন।

‎বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়া ফাউন্ডেশনের পরিচালক টাঙ্গাইল -১ (মধুপুর ও ধনবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলী কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ছিলেন মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য ও ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোসেন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি  অধ্যাপক মো. গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির তালুকদার, পৌর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ফজলুল হক মনি,  উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এম এ মান্নান, পৌর যুবদলের সাবেক আহবায়ক মো. মিনজুর রহমান তালুকদার (নান্নু), মেহেদী হাসান মিনজু, সোহেল রানা মাছুম, মারফত আলী, আ: হামিদ সরকার, মো. শামছুল হক বাবলু, সরকার মনি, খন্দকার মারুফ আহমেদ, হামিদা খাতুন, আব্দুর রহমান, রানা চৌধুরী, জায়েদ হাসান জনী, শ্রাবণ হাবীব রুবেল প্রমূখ।

‎উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকার আসাদুজ্জামান আসাদ।  অনুষ্ঠানটির মিডিয়া সহযোগিতায় ছিলেন সাবেক  যুবনেতা মনিরুজ্জামান আসিফ।

‎পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে শুরু করা কর্মীসভায় প্রয়াত বিএনপি নেতা আব্দুল মালেক ও গত আগস্টের হাসিনা বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া করা হয়। তাঁদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

‎কর্মীসভায় মধুপুর ও ধনবাড়ী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ