1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
হাইরে বিধাতার কঠিন পরিহাস ছেলের বিয়ে দেখে যেতে পারেননি পিতা কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন ২’ভাইয়ের মৃত্যু নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা

বোয়ালখালী চরখিজিরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম’র ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া এবং তাবরুক বিতরণ সম্পন্ন

  • প্রকাশকাল: রবিবার, ১ জুন, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

গতকাল ৩০ মে ২০২৫ শুক্রবার স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সার্কের স্বপ্নদ্রষ্টা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বোয়ালখালী চরখিজিরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ, দোয়া ও তাবরুক বিতরণ কর্মসূচি চরখিজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল মান্নান রানার সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরখিজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি ও সাবেক জেলা ছাত্রদল নেতা এম, কপিল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরখিজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের ১ম যুগ্ম আহবায়ক আরেফিন রিয়াদ, বোয়ালখালী উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক নুর হোসাইন, চরখিজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমরান হোসাইন হিরু, চরখিজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শহিদুল ইসলাম খোকন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জিসাসে সহ-সভাপতি ইকবাল হোসাইম, সহ-সাংগঠনিক নুর হাসান রাসেল, ইউনিয়ন বিএনপি নেতা নুর হোসাইন, আবুল হাসেম, চরখিজিরপুর ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবদল নেতা আরিফুর রহমান, নাঈম উদ্দিন, রুবেল, বোয়ালখালী উপজেলা ছাত্রদল নেতা বেলাল হোসাইন বাদশা, রিমানুল ইসলাম রিমন, হাসান, সিফাত, মানিক, আরাফাত, চরখিজিরপুর স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর, আনোয়ার জাহেদ প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন বাংলাদেশের প্রাণ। ৭১-রে স্বাধীনতার ঘোষনা দিয়ে নয়, বরং নিজে রণাঙ্গনে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে শত্রুর হাত থেকে মুক্ত করে স্বাধীনতা এনে দিয়েছেন। ৭৫ রে জাতির দুর্দিনে আবারও হাল ধরেন দেশের। একটি তলা বিহীন ঝুড়ি থেকে দেশকে যখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক সে মূহুর্তে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে আজকের এই দিনে চট্টগ্রামে পরিকল্পিত ভাবে হত্যা করেন। তাঁর সাড়ে তিন বছরের ক্ষমতায় বিশ্ব পেয়েছিলেন এক মহান নেতা। যার অবদানে এবং মধ্যস্থতায় সে সময় বিশ্বের ঘটনা বহুল অনেক যুদ্ধ এবং বিবাদ নিষ্পত্তি করেন। আমাদের নেতা বেঁচে থাকলে আজ বিশ্বের বুকে বাংলাদেশ একটি শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হত। স্বৈরাচার, দুর্নীতি, গুম, খুন, অবিচার দেখতে হতো। আল্লাহ মহান নেতাকে জান্নাতের উচ্চ মোকাম দান করুন। এসময় দুটি হেফজ খানার কুরান শিক্ষার্থীদের নিয়ে দোয়া, মিলাদ ও মোনাজাতের পর তাবরুক বিতরণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ