1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
হাইরে বিধাতার কঠিন পরিহাস ছেলের বিয়ে দেখে যেতে পারেননি পিতা কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন ২’ভাইয়ের মৃত্যু নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জের মির্জাপুরে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন

  • প্রকাশকাল: শনিবার, ৩১ মে, ২০২৫

আব্দুল আওয়াল – চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধিন দাইপুখুরিয়া ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষকদলের আয়োজনে ৩০ মে শুক্রবার , শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মির্জাপুর বিএনপি পার্টি অফিসে, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

দাইপুখুরিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক তোফিকুল ইসলাম টুটুলের সঞ্চালনায়, সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মজিবুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানা পাইলট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মিয়া সহ, জাতীয়তাবাদী আদর্শের প্রায় তিন শতাধিক নেতাকর্মী ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রনেতা আব্দুল মালেক, যুবনেতা আব্দুল হান্নান, যুবনেতা সেলিম রেজা, ওয়ার্ড বিএনপির উপদেষ্টা আলহাজ্ব রইশুদ্দিন বিশ্বাস সহ অনেকেই।

এ সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারন, বাংলাদেশ বিনির্মানে তার অবদান এবং তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেন।

সেই সাথে বক্তারা ইউনিয়ন বিএনপির কিছু অনিয়মের চিত্র তুলে ধরেন। বক্তারা বলেন অধিকার স্বেচ্ছায় বুঝিয়ে দেওয়ার নজির পৃথিবীতে খুবই কম। অধিকারের আওয়াজ না উঠলে তা করুণায় রূপ নেয়। বক্তারা অভিযোগ করেন দাইপুখুরিয়া ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষকদলের সংগঠনকে বিভিন্নভাবে লাঞ্চিত ও অপমানিত করছে ইউনিয়ন বিএনপির কয়েকজন প্রথম সারির নেতা ।বিশেষ করে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি শফিকুল ইসলামের স্বেচ্ছাচারিতার অভিযোগ করে বক্তারা বলেন, আমরা আমাদের অধিকার চাইতে গেলে সেক্রেটারি সাহেব আমাদেরকে ট্যাগ দেন, আমরা নাকি বিএনপির সমকক্ষ হয়ে যাব। বক্তারা আর ও বলেন, সেক্রেটারি সাহেবের অনিওমের কেউ প্রতিবাদ করলে তিনি তাকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলার হুমকি প্রদান করেন। এই বিপথগামী নেতার কারনে ইউনিয়ন বিএনপি পরিবারের দিন দিন অনেক বড় ক্ষতিসাধন হচ্ছে। সেচ্ছাচারিতা করে আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। তাই সহোযোগি সংগঠনের সবাইকে অধিকার আদায়ের প্রেক্ষাপট তৈরিতে এগিয়ে আসার আহ্বান ও জানান তারা। পরিশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ