1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
হাইরে বিধাতার কঠিন পরিহাস ছেলের বিয়ে দেখে যেতে পারেননি পিতা কালিয়াকৈরে ৭০ কেজি গাজা সহ আটক ২নগদ তিনলক্ষ সত্তর হাজার টাকা পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন ২’ভাইয়ের মৃত্যু নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত । আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় খই খই মারমার স্বপ্ন পূরণ। সরকারি ঘর পেয়ে পরিবারের সকলের স্বস্তির হাসি ফুটেছে। অশ্লীল ভিডিও পাঠিয়ে স্বামীকে ব্ল্যাকমেইল—শেষ রক্ষা হলো না রাকিবের সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম পাহাড়ে ফ্রি চিকিৎসা সেবা : ফ্রি চিকিৎসা পেলো ৫ শতাধিক মানুষ জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে কর্মসূচী ঘোষণা ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভেরসন্তান হত্যার অভিযোগ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা

জামালপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও খাদ্য বিতরণ

  • প্রকাশকাল: শনিবার, ৩১ মে, ২০২৫

মোঃ শামীম হোসেন, স্টাফ রিপোর্টর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) রাতে জামালপুর পৌর শহরের লাঙ্গলজোড়া পশ্চিমপাড়া এলাকায় বিএনপি কার্যালয়ে এ আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান।

সভায় সভাপতিত্ব করেন সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্র সংসদের সাবেক প্রমোদ ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ মাসুদুল হাসান খান মাসুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক মোঃ লিখন শেখ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোস্তাফিদুল হাসান রিপন, জেলা কৃষক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, শহর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান খোকন এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার হোসেন বিদ্যুৎ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শহর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কায়েস এবং শহর সড়ক পরিবহন শ্রমিকদলের সহ-প্রচার সম্পাদক পাপ্পু শেখ।

আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধ ও দেশের জন্য তাঁর অসামান্য অবদান স্মরণ করেন। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ