1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

ছাত্রলীগের সাবেক সভাপতিকে গণপিটুনি, পুলিশে দিল ছাত্র-জনতা

  • প্রকাশকাল: শনিবার, ২৪ মে, ২০২৫

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশীষ তালুকদার শুভসহ দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানা পুলিশ। জানা যায়, শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার বালিয়া মোড় এলাকায় তাদের আটকে গণপিটুনি দেওয়া হয়।

আটক অপরজন হলেন, ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের খাসকান্দা গ্রামের আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম।

তাদের গণপিটুনি ও টেনেহিঁচড়ে আনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ছাত্র-জনতা আটক দুই নেতাকে মারপিট করে টেনেহিঁচড়ে নিয়ে যায়। এ সময় সাবেক সভাপতি দেবাশীষ তালুকদার শুভকে কাকুতি-মিনতি করতে দেখা যায়। এক কালের দাপুটে নেতার এ দৃশ্য দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।
মারধরের পর তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর পুলিশ তাঁদের চিকিৎসার জন্য প্রথমে ফুলপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, ‘এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমরা দেখছি ঘটনার সঙ্গে কারা জড়িত।’

দুই নেতাকে মারধরের সময় ছাত্র-জনতার সঙ্গে ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নেতা এ কে এম আরিফুল হক। তিনি বলেন, ‘ছাত্র লীগ-আওয়ামী লীগ সন্ত্রাসীদের মারধরের সময় আমরাও সঙ্গে ছিলাম। তাদের মারধর করা ছাত্র-জনতার অতিরিক্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি আরো বলেন, সাবেক সভাপতির বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ