1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বেহাল রাস্তা মেরামতের দাবিতে অসহায় বাসিন্দার ব্যতিক্রমী মাইকিং, এলাকায় চাঞ্চল্য ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক কিন্ডারগার্টেন নিয়ে এত ভয় কেন?প্রতিযোগিতা হোক, মান বাড়ুক প্রাথমিক শিক্ষার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম গাইবান্ধায় মানবাধিকার সংস্থার জেলা কমিটি অনুমোদন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের হাতে কট ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় ইউএনও আশরাফুল কবীরের বিদায় সংবর্ধনা পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাপিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে বিজিবি-র র‌্যাবের যৌথ অভিযান: ১০ টন ভারতীয় জিসহ আটক ৩

জাতীয় স্বার্থে দায়িত্বশীল ভূমিকার আহ্বান জামায়াত আমিরের

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

জাতীয় স্বার্থে দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৪টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জাতীয় স্বার্থে সকল ফ্যাসিবাদবিরোধী পক্ষকে দায়িত্বশীল ও দূরদর্শী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি লেখেন, ‘ফ্যাসিবাদবিরোধী সকল পক্ষকে মান, অভিমান ও ক্ষোভ একদিকে রেখে, জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই। যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি। ’

জাতির সংকটময় সময়ে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিদ্বেষ ভুলে জাতীয় স্বার্থে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আল্লাহ তা’য়ালা এই জাতিকে সাহায্য করুন এবং সকল ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন। আমিন। ’

এর আগে ফেসবুকে দেওয়া আরেক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘জাতীয় স্বার্থে স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়গুলো আসুন সবাই এড়িয়ে চলি। সংকট উত্তরণে ইতিবাচক ভূমিকা কেবল জাতিকে উপকৃত করবে। নেতিবাচক ভূমিকা কখনোই কল্যাণ বয়ে আনে না। ’

বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের আমিরের এ ধরনের আহ্বানকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। দেশের বিরাজমান রাজনৈতিক অচলাবস্থা, দমন-পীড়ন, এবং মতপ্রকাশের স্বাধীনতা সংকীর্ণ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে তিনি এমন বার্তা দিচ্ছেন বলেও মনে করছেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ