1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

ধামরাইয়ে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণ করে আটক রেখে ধর্ষণ, গ্রেপ্তার ৪

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টারঃ
ঢাকার ধামরাইয়ে এক স্কুলছাত্রী অপহরণ করে আটক রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে চারজনকে এরিমধ্যে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানা যায়। এর আগে, এ ঘটনায় করা মামলার (নম্বর-২৪) জেরে মঙ্গলবার রাতে আশুলিয়ার নবীনগর বটতলা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-রংপুরের পীরগঞ্জ উপজেলার আরিফুজ্জামান, গঙ্গাচড়ার আয়নাল হক, মানিকগঞ্জের সাটুরিয়ার রবিউল আওয়াল ও ধামরাইয়ের গাওয়াইল গ্রামের সোহানা আক্তার। তাঁরা সবাই আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শিশুটি স্কুলের উদ্যেশ্যে বেরিয়ে গেলে আর বাড়ি ফেরেনি। তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১৭ মে থানায় সাধারণ ডায়রি করে পরিবার। এর জেরে ২০ মে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ২০ মে রাতে আশুলিয়ার বটতলা এলাকা থেকে জড়িতদের গ্রেপ্তার করে। উদ্ধার ভুক্তভোগী শিশুর বরাত দিয়ে পরিবার জানায়, গত ১৫ মে প্রতিবেশীর মেয়ে সোহানা বেড়ানোর কথা বলে অপহরণ করে শিশুটিকে আরিফুজ্জামানের বাসায় নিয়ে যায়। সেখানেই শিশুটিকে ধর্ষণ করে আরিফুজ্জামান। এরবর সে শিশুটিকে দেয় তার বন্ধু আয়নাল হকের কাছে, তিনি তার বন্ধু রবিউল আউয়ালের বাসায় রেখে একটি কক্ষে তাকে একাধিকবার ধর্ষণ করে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, চতুর্থ শ্রেণির ছাত্রী অপহরণের ঘটনায় সাধারণ ডায়রির পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে চারজনকে গ্রেপ্তার ও ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ