1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

দুই মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর

  • প্রকাশকাল: বুধবার, ২১ মে, ২০২৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ মে) দুপুরে আইভীর ভার্চ্যুয়াল উপস্থিতিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার তুহিন হত্যা ও নাদিম হত্যাচেষ্টা মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন করেছিলো। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আরেকটি মামলায় পুলিশ রিমান্ড আবেদন করেছিল। আদালত সেটা পরবর্তী তারিখে শুনানির দিন ধার্য্য করেছেন।

আদালতে আইভীর পক্ষে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আওলাদ হোসেন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট এবি সিদ্দিক, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, অ্যাডভোকেট জাহিদুল হক দিপু, অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু ও অ্যাডভোকেট শাহীন মাহমুদসহ অনেকে।

আইনজীবী আওলাদ হোসেন বলেন, সাবেক মেয়র আইভীর পক্ষে জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানির (ফৌজদারী বিবিধ মোকদ্দমা) আবেদন করলে আগামী ২৭ মে ধার্য তারিখ নির্ধারণ করেন আদালত। একটি মামলায় আগামী ২৫ মে ভার্চুয়ালি রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। দুটি মামলায় জামিন আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করেছে।

অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় মেট্রোপলিটন আদালত জামিন দিতে পারলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন দেয়ার এখতিয়ার রাখে। আমরা আদালতের কাছে জামিন আবেদন জানালেও আদালত জামিন নামঞ্জুর করেছে।

এর আগে গত ৯ মে ভোরে সাবেক মেয়র আইভীকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত আইডিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সেই সাথে গত ১২ মে নারায়ণগঞ্জের একটি আদালতে আইভীর জামিন আবেদন করা হয়েছিল। ওই সময় আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করেছিলেন। পরে আইভীকে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা ও নাদিম হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ