1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

মকবুল হোসেন, স্টাফ রিপোটার

ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এপ্রিল/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ ২০মে মঙ্গলবার সকাল ১০.৩০টায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম সভাপতিত্বে এপ্রিল/২০২৫ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তরা হলেন-

১। শ্রেষ্ঠ সার্কেল অফিসার: সাগর সরকার, সহকারী পুলিশ সুপার, হালুয়াঘাট সার্কেল, ময়মনসিংহ।

২। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: মোহাম্মদ আনোয়ার হোসেন, নান্দাইল মডেল থানা, ময়মনসিংহ।

৩। শ্রেষ্ঠ এসআই: এসআই(নিরস্ত্র)/মাসুদ জামালী, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ।

৪। শ্রেষ্ঠ এএসআই: এএসআই (নিরস্ত্র)/তনয় কুমার দাস মুক্তাগাছা থানা, ময়মনসিংহ।

৫। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার: এসআই(নিরস্ত্র)/তায়াবুল ইসলাম খান, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ।

৬। শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার: এসআই (নিরস্ত্র)/ মোঃ সম্রাজ মিয়া, নান্দাইল মডেল থানা, ময়মনসিংহ।

৭। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার: এএসআই/মোঃ আবু হানিফ, ত্রিশাল থানা, ময়মনসিংহ।

৮। সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার: টিএসআই/ ৬৬ নাজমুল হোসেন, মুক্তাগাছা ট্রাফিক জোন, ময়মনসিংহ।

অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার । এছাড়াও জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। মাসিক অপরাধ সভায় জেলা পুলিশ, ময়মনসিংহ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ