1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল অত্যান্ত দর্শক প্রিয় নায়ক ছিলেন সালমান শাহ খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%দুই বিদ্যালয়ে পাস করেনি একজনও, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ রাজধানীর কদমতলী থানা এলাকা হতে ০৫ টি ককটেইল’সহ ০১ জন আসামী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সাঘাটার জনসভায় জামায়াত আমির: ‘প্রয়োজনে আবারও রাজপথে নামতে হবে’ রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারারোপন, বিতরণ ও আলোচনা সভা এসএসসি ফলাফলে লাকসাম উপজেলায় শীর্ষে নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয় ত্রিশালে গাঁজা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড রাজশাহীতে পাশের হার ৬৩.৬৭ গ্যাসের দাম কমে, ভাড়া কমে না—সিএনজি যাত্রীদের প্রশ্নের জবাব দেবে কে?

পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে আগুন

  • প্রকাশকাল: শনিবার, ১৭ মে, ২০২৫

ভোলায় পূর্ব শত্রুতার জের ধরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে রফিক মিঝি নামের এক ব্যসায়ীর দোতলা বাড়ি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই টিনের দোতলা বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেছেন।

আজ শনিবার ভোর ৪ টার দিকে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন এর ১ নম্বর ওয়ার্ডের মিঝি বাড়িতে আগুন দেওয়া হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

বাড়ির লোকজন জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী একটি গ্রুপের সাথে তাদের জমির বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে শনিবার ভোরে পেট্টোল ঢেলে ঘরে আগুন দেওয়া হয়েছে বলে দাবি বাড়ির লোকজনের।

এ ব্যাপারে দৌলতখান থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বিকাল ৪ টা পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ