1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল অত্যান্ত দর্শক প্রিয় নায়ক ছিলেন সালমান শাহ খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%দুই বিদ্যালয়ে পাস করেনি একজনও, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ

পাবনা পৌর জামায়াতে উদ্দোগে অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শনিবার, ১৭ মে, ২০২৫

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা পৌর শাখার উদ্যোগে দলের অগ্রসর কর্মীদের নৈতিক মান বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণমূলক কর্মসূচি শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। গত শুক্রবার ১৬ মে সকালে আলহাজ্ব আছির উদ্দিন সরদার অডিটোরিয়ামে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।

পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় কর্মীদের শিক্ষামূলক এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও পাবনা -৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবদুল গাফফার খান ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর নায়েবে আমির ইঞ্জিনিয়ার আব্দুল কাদের, সহকারি সেক্রেটারি এস এম ইদ্রিস আলী , সহকারী সেক্রেটারি একরামুল হক, তারবিয়াত বিভাগের সেক্রেটারি ডঃ ইদ্রিস আলম , বাইতুলমাল সেক্রেটারি মাওলানা শিহাবুল আলম।

আরো উপস্থিত ছিলেন প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ইঞ্জিনিয়ার ফরিদুল হাসান, অফিস সম্পাদক মাওলানা আব্দুল আলীম, জামায়াত নেতা মাওলানা ফুরকান উল হামিদ , অধ্যাপক আব্দুল্লাহ, অধ্যাপক রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান ।

বক্তারা কর্মীদের নৈতিক মান উন্নতকরণের লক্ষ্যে কোরআন হাদিসের আলোকে দৈনন্দিন জীবন পরিচালনা করার আহ্বান জানান। সততা , দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে নিজের উপর অর্পিত নিজ নিজ দায়িত্ব পালনে সচেতন থাকার অতি গুরুত্ব আরোপ করেন এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশপ্রেমিক ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীদের বিজয় করার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ