1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
টেকনাফে এপিবিএনের অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সদস্য আটক পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর গল্প, উপজেলায় প্রথম ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মফস্বলের প্রতিকূলতা পেরিয়ে ইতিহাস সৃষ্টি করলো উম্মে মেহবুবা সফল নারী উদ্যোক্তা ও জনশক্তি রপ্তানিকারক মায়া বেগম পেলেন ‘দৈনিক আমার সংগ্রাম সম্মাননা-২০২৫’ বই পড়ি, দেশ গড়ি’,‘সেরা পাঠকের খোঁজে’কর্মসূচির উদ্বোধন ও আলোচনা সভা! পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ জেলায় শ্রেষ্ঠ টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম টেকনাফে যুবক-যুবতীদের জীবিকা ও জীবনমান উন্নয়নে আলোচনা সভা অনুষ্টিত মাদকবিরোধী অভিযান,১০ বোতল এসকাফ সিরাপ ও সিএনজিসহ নবীনগরের তিনজন গ্রেপ্তার! চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল

আওয়ামী লীগ নেতাকে মাথা ন্যাড়া করে পরানো হলো জুতার মালা

  • প্রকাশকাল: শনিবার, ১৭ মে, ২০২৫

চট্টগ্রামের রাউজানে ফোরকান (৫২) নামের এক আওয়ামী লীগ নেতাকে মারধরের পর মাথা ন্যাড়া করে দিয়েছে একদল স্থানীয় লোক। এরপর তাকে জুতার মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার আয়েশাবিবির বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

ফোরকান পূর্ব গুজরা ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র। তিনি একটি ভাঙচুর মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর ফোরকান স্থানীয় বাজারে এলে একদল লোক তাকে আটক করে মারধর করেন। এরপর তার মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে দেন। শেষে তাকে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। অসুস্থ হওয়ায় পুলিশ তাকে চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মুহাম্মদ ফোরকানকে আহত অবস্থায় পুলিশে দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসা দিয়ে রাতেই তাকে থানা হেফাজতে রাখা হয়। তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তরিকতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটির কার্যালয় ভাঙচুরের মামলা আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ