1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
গ্যাসের দাম কমে, ভাড়া কমে না—সিএনজি যাত্রীদের প্রশ্নের জবাব দেবে কে? ‎খেজুর ও তালের বিকল্প হিসেবে গোলপাতার গুড়: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী হ্নীলার শাহীন হোয়াইক্যং চেকপোস্টে ১,৫৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার অভাবের চরম শিখরে চুল বিক্রির ঘটনা: অসহায় রেহানার পাশে পরিবেশ প্রতিমন্ত্রী মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ! ‎রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ গোমস্তাপুর সীমান্তে ৫ লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি ও নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে মজুদ ককটেল বিস্ফোরণ, হতাহত নেই চাঁপাইনবাবগঞ্জে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ ২জন গ্রেপ্তার 

আমতলীতে পানি তাল পারাকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন আহত

  • প্রকাশকাল: শুক্রবার, ১৬ মে, ২০২৫

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে পানি তাল পারাকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষে ২জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্বজনরা আমতলী হাসপাতালে ভর্তি করেছে। শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার সকাল ১০টার সময় আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের মৃত ছয়জদ্দিন হাওলাদারের ছেলে মো. হারুন হাওলাদার তার বাড়ির বাগানে একটি তালগাছের পানি তাল পারতে যান। এ সময় তার ভাতিজা ইউনুছ হাওলাদারের ছেলে মো. মহিবুল্লাহ হাওলাদার গাছ তার দাবী করে পানি তাল পারতে বাধা দেন। এসময় উভয় পক্ষের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে লাঠিসোঠা নিয়ে হামলা শুরু হয়। হামলায় চাচা হারুন হাওলাদার (৪০) ও ভাতিজা মহিবুল্লাহ হাওলাদার (৩৬) উভয়ই গুরুতর আহত হন। আহতদের দু’জনকে স্বজনরা উদ্ধার করে আমতলী হাসপাতালে এনে ভর্তি করেন।
আহত হারুন হাওলাদার তালগাছ তার দাবী করে বলেন, মহিবুল্লাহ এ গাছ পাবে না। তারপরও জোরকরে ভোগদখল করতে চায়।
মহিবুল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, এগাছটি আমার আরেক চাচার সে আমাকে ভোগদখল করতে বলেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, এ বিষয়ে মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ